আমি পড়তে বসলেই শুধু আজেবাজে চিন্তা আমার মাথায় ভর করে।আর এর জন্য কি করণীয়?
3 Answers
আপনি জীবনের একটা লক্ষ স্তির
করুন। এবার সেই লক্ষে পৌছানোর
জন্য পড়ায় মনোযোগ দিন। কাজ
হয়ে যাবে ইনশাআল্লাহ।
আসলে আপনার এটা মানসিক সমস্যা।এটা ১দিনে তৈরি হয়নি।আর ১দিনে ছাড়তেও পারবেননা।তবে চেষ্টা করেন আর মনকে বুঝানযে আমি যেটা করতেছি সেটা ঠিকনা।আর পড়তে মন না চাইলেও কষ্ট করে পড়ুন।এতে লাভ আছে।আর সারাদিন আজেবাজে কাজ বা চিন্তা বাদ দিয়ে পড়ার কথা ভাবুন।এতে কাজ হতে পারে।
পড়ার সাথে সংশ্লিষ্ট নয় এরকম সকল অবজেক্ট টেবিল থেকে সরিয়ে নিন, সবরকম ইলেকট্রনিক ডিভাইস অন্যকোন রুমে রেখে পড়তে বসবেন।
আপনার পড়ার পরিবেশ চেঞ্জ করুন, রুম চেঞ্জ করা সম্ভব না হলে টেবিলটি রুমের এক পাশ থেকে অন্যপাশে স্থানান্তর করুন। টেবিল সর্বদা সাজিয়ে গুছিয়ে রাখুন।
প্রতিদিনের পড়াগুলো ছোটছোট ভাগে ভাগ করে প্রত্যেক ভাগ শেষ করার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। সম্ভব হলে পুরো দিনের জন্য একটি রুটিন তৈরি করে ফেলুন।
সব মিলিয়ে আপনার সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো দৈনন্দিন জীবনের সবগুলো বদভ্যাস ত্যাগ করা এবং পড়ার স্টাইলে বিচিত্রতা সৃষ্টি করা। পড়ার প্রতি ইচ্ছা সৃষ্টি করার চেষ্টা না করে কৌতুহল সৃষ্টি করুন, আশা করি এই সময়েই সব দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy