1 Answers
মানুষ অনেক কারণেই লজ্জা অনুভব করে। কেউ অপরিচিত জনের সাথে কথা বলতে লজ্জা পান, কেউ লজ্জা পান অনেক লোকের সামনে যেতে, নিজের পোশাক বা শরীর নিয়েও লজ্জা পান অনেকে(shyness)। লজ্জা পাওয়াটা দোষের কিছু নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। লোকে আপনাকে অহংকারী, নির্লিপ্ত বা অবন্ধু-সুলভ ভেবে ভুল করতে পারে। তাই জেনে নিন কিছুপদ্ধতি যা আপনার লাজুকতা কাটাতে সাহায্য করবে(overcoming shyness)।১. খুঁজে বের করুন আপনার লাজুকতার কারণ(find out what makes you shy):সাধারণত বেশিরভাগ মানুষই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আপনার প্রতিটি কার্যকলাপ নিবিড়ভাবে খুব মানুষই দেখে। তাই নিজেকে নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। নিজের রুমে যেমন স্বাধীনভাবে থাকেন, ঠিক তেমন মনোভাবই বজায় রাখুন মানুষজনের সামনে গেলে। খুঁজে বের করুন অনেক মানুষের সামনে গেলে ঠিক কোন কারণে আপনি লজ্জা বাসংকোচবোধ করেন(shyness)। এর পর ভেবে দেখুন সেই কারণটা কতটুকু যুক্তিযুক্ত। লাজুকতার কারণ খুঁজে বের করাটাই লাজুকতা কাটানোর প্রথম ধাপ।২. খুঁজে বের করুন নিজের দক্ষতাকে(find your strengths):এক একজন মানুষ নিজেকে একএকভাবে অন্যের সামনে তুলে ধরেন। প্রত্যেকেরই রয়েছে নিজস্ব কোন গুণ যা অন্যের চেয়ে আলাদা। সবাই যদি একই রকম হতো তাহলে পৃথিবী তার আকর্ষণ হারাতো অনেক আগেই। খুঁজে বের করুন ঠিক কোন বিষয়ে আপনি দক্ষ, এবং অন্যের সামনে নিজেকে উপস্থাপন করতে সেটাই ব্যবহার করুন। নিজের গুণ সম্পর্কে সচেতনতা আপনার আত্মবিশ্বাস(confidence)বাড়িয়ে তুলবে অনেক গুণ যা লাজুকতা কাটাতে সাহায্য করবে।৩. লাজুকতা কাটাতে ব্যবহার করুন হাসি(smile):আপনার লাজুকতাকে অনেকে নির্লিপ্ততা বা অহংবোধ(ego)ভেবে বসতে পারেন। হাসি আপনাকে এই অপবাদ থেকে বাঁচাবে। অপরিচিত কারো সামনে লজ্জা অনুভব করলে তাকে উপহার দিন হাসি, এবং তাকান সরাসরি তার চোখের দিকে। এতে করেবেশিরভাগ মানুষই আপনার প্রতি আকৃষ্ট হয়ে নিজ থেকে কথা বলতে এগিয়ে আসবে। যা আপনার লাজুকতা(shyness)কাটাতে সাহায্য করবে।৪. মনকে চাপ মুক্ত রাখুন(relax your mind):কারো সাথে কথা বলতে বা সামনে যেতে লজ্জা পেলে প্রথমে নিজেকে কিছু সময় দিন। ছোট ছোট শ্বাস নিন এবং শ্বাস ছাড়ার সময় বড় করে ছাড়ুন। এতে আপনার শরীর এবং মন প্রশান্ত হবে। সেই সাথে এক গ্লাস পানি পান করে নিন । আপনার শরীর এবং মন শান্তথাকলে লাজুকতাও কমে আসবে(overcoming anxiety)।৫. অভিনয় করুন(act as normal):লাজুকতা কাটাতে না পারলেও সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করুন। স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করুন। কার সাথে কি কথা বলবেন তা প্রয়োজনে কাগজে লিখে নিন, আয়নার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে অনুশীলন করুন। এতে আপনার জড়তা কেটে যাবে। আর এভাবে স্বাভাবিক থাকার অভিনয় করতে করতেই একসময় আপনি উপলব্ধি করবেন আপনার সেই লাজুক অনুভূতি আর নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy