একটি মেয়েকে ভাল লাগে কিন্তু কোন সম্পর্ক করতে চাই না?

একটা মেয়ে, যার সংগ  আমি খুব পছন্দ করি। সে আমার সাথে কথা না বললে আমার খুব খারাপ লাগে। এটুকু বুঝি যে আমি তার প্রতি দুর্বল। কিন্তু তার সাথে কোন রকম প্রেমের সম্পর্ক করতেও চাই না কারন এই প্রেমকে কোন পরিনতি দেওয়া যাবে না।যদিওবা সে আমার প্রতি কোন আগ্রহী নয় তবে যখন আমাকে তার দরকার হয় তখন খুব ভালভাবেই কথা বলে। আমার সমস্যা হল আমি এর থেকে মুক্তি পাব কিভাবে। আমি  নিজে থেকে তার সাথে যোগাযোগ না করলেই সমাধান হয় কিন্তু সেটাও পারি না কারন ওর সাথে যোগাযোগ না হলে আমার অস্থির লাগে আর ইগো তে লাগে। এখন আমি কি করতে পারি?

3085 views

4 Answers

ঐ মেয়েটার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ুন। তার সাথে আপনার কথা শেয়ার করুন। মানে আপনার কি ভালো লাগে, কি ভালো লাগে না এসব কথা। কথা বলার সময় কখনোও নার্ভাস ফিল করবেন না। তার কাছে থেকে তার ভালো লাগা, মন্দ লাগা কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন। এক সময় দেখবেন যে তার প্রতি যে আপনার দুর্বলতা ছিলো তা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ভুলেও তাকে ভালো লাগা বা ভালোবাসার কথা বলা যাবে না। একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ুন। তাতে আপনার মনের কষ্টগুলো দূর হবে। 

3085 views Answered

আপনি নিজেকে নিয়ন্ত্রনে রাখুন। পারলে আপনি তার আড়ালে থাকবেন।আপনি নিজেকে অন্য কোন কাজে ব্যস্ত রাখুন। যে প্রেম পরিশেষে একত্র হবে না, সেই প্রেম না করা ভালো।।মেয়েটি তার স্বার্থের জন্য আপনার সাথে কথা বলে।তাই এ ধরনের মেয়েদের কাছ থেকে নিজেকে দূরে রাখলে ভালো।।।।

3085 views Answered

সে মেয়েটা আগ্রহী  নয়, কিন্তু আপনি

 তার প্রেমে পড়েছেন  এজন্য কথা না বললে অস্তিরতা লাগে খারাপ লাগে।আর মেয়েটার যখন দরকার হয় তখন আপনার সাথে ভালভাবে কথা বলে,অথা্র্ত সে আপনাকে ভালবাসে না।আপনি মেয়েটি কি এড়িয়ে চলুন।পরে মেয়েটা আপনাকে প্রেমের অভিনয় করে প্রতারণা করতে পারে।আর আপনি যে কষ্ট এখন পাচ্ছেন, পরে সে প্রতারণা করলে আরও অনেক কষ্ট পাবেন।এজন্য তাকে আপনার এড়িয়ে চলা উচিৎ।এটাই আপনার জন্য ভাল হবে।

3085 views Answered

আপনি যে মেয়েটার প্রতি দূর্বল সে যদি আপনাকে পছন্দ করত কিংবা ভালোবাসত তাহলে ঠিক ছিলো। আপনি তাকে ছাড়া, কিংবা তার সাথে কথা বলা ছাড়া থাকতে পারেন না অথচ তার সাথে আপনি কোন রকম সম্পর্ক করতে চান না। 

যেহেতু মেয়েটি আপনাকে এড়িয়ে চলছে, সুতরাং আপনার উচিত তাকে সম্পূর্ণ ভুলে যাওয়া। তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখা, কেননা যোগাযোগ রাখলে মায়া বাড়বে। যোগাযোগ বন্ধ করলেই দেখবেন আপনি একসময় তাকে ভুলে গেছেন।

3085 views Answered

Related Questions

Next steps