সামনে পরীক্ষা,এইসময় একটি মেয়েকে খুব ভাল লাগতেছে কি করবো এখন?
4 Answers
আপনার ভাবনা ও কল্পনার জগতে একমাত্র পরীক্ষাকেই স্থান দিন। ওই মেয়েটি যেন আপনার কল্পনায় সামান্য পরিমাণও স্থান না পায় সে ব্যাপারে আপনাকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। পরীক্ষা হলো আপনার সফলতার সোপান। আর ওই মেয়েটি হলো আপনার সে সফলতার সোপানকে ভেঙ্গে চুরমার করে দেয়ার অন্যতম মাধ্যম। সুতরাং এখানে আবেগ নয়; বিবেককে কাজে লাগান। এ প্রশ্নের আপনাকেই খুঁজে বের করতে হবে যে, আপনি কি সফলতা চান না বিফলতা চান ? যদি সফলতা চান তাহলে পরীরক্ষা নিয়ে বুঁদ হয়ে পড়ে থাকুন। ওই মেয়েটির কল্পনাকে হৃদয় রাজ্য থেকে ঝেটিয়ে বিদায় করে দিন। আপনি সফল হোন। মেয়েরাই আপনার পিছু নিবে। আপনি কেন মেয়েদের পিছু নিতে যাবেন ? আর নৈতিকতার প্রসঙ্গটি এড়িয়ে গেলেও প্রচলিত প্রেম ভালোবাসার পরিণতি ফল খুব বেশি ভালো নয়। সুতরাং এখনই আপনাকে সতর্ক ও যত্নবান হতে হবে। ধন্যবাদ।
ভুলে যান, ভুলে যান, ভুলে যান । ভুলতে না পারলে কঠিন কোন বিষয়ে এ+ পাওয়ার অদম্য আগ্রহে লেখাপড়া শুরু করুন।
আপনি শুধু মেয়েটির সম্পর্কে খোজ খবর নিয়ে রাখুন। বাড়ি কোথায়, কোথায় পড়ে, কিসে পড়ে ইত্যাদি আরকি।
পরীক্ষার পরে আপনি অনেক সময় পাবেন, সেটাই হতে পারে প্রেম করার জন্য উপযুক্ত সময়।
আপনি যদি এখনি মেয়েটির পেছনে ঘুরাঘুরি করেন, ফোন নাম্বার সংগ্রহ করার চেষ্টা করেন বা কথা বলার চেষ্টা তা হলে আপনি মেয়েটির প্রেমে খুব বেশি মজে যাবেন। যার ফলে পরীক্ষা খারাপ হবেই।
এমনও তো হতে পারে এইচ এস সি রেজাল্ট খারাপ হওয়ার জন্যে মেয়েটি আপনাকে রিজেক্ট করে দেবে?
তাই ভুল করবেন না, মেয়েটিকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ভুলে থাকুন, পড়ালেখা করুন।
যদি পীড়াতে লিপ্ত না হতে চান এবং আপনার সামনের পরীক্ষায়
ভালোমানের ফলাফল অর্জন করতে চান তাহলে এটা থেকে
নিজেকে যত সম্ভবত দূরে ঠেলে রাখুন।
উদাহরণস্বরূপ নিম্নোক্ত একটি কথিত,
মনে করুন আগামীকাল
আপনার পরীক্ষা এখন যদি পড়াশুনা না করে মেয়েকে নিয়ে
দিন-রাতটা ভেবেই পার করে দেই তারমানে পরীক্ষায় রুমে
গিয়ে দেখা গেল কোনকিছুই কমন পড়ল না,পারিনা অতএব
ভালো নাম্বারের আশা করা যায়না।
এখন বাকিটা আপনিই বুঝে নিন যদি এমনটা হয় তাহলে
আপনার পরীক্ষায় কতটুকু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
এই সম্পর্ক একটি জ্ঞানী লোককেও পাগল করে তুলে,
নিজকে তখন নিয়ন্ত্রণে রাখাটা ব্যাপক টাপ।
এখন ডিসিশন আপনার কি করলে ভালো হবে সেটা করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy