আমার বয়স 22। 2 বছর ধরে মাঝে মাঝে মলদার দিয়ে রক্ত পড়ে?
1 Answers
মলদ্বার দিয়ে যে কারণে রক্ত যাক না কেন, এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। রোগীদের এটা প্রথমেই বুঝতে হবে। আমরা সাধারণত মলত্যাগের পর লক্ষ করি না যে মলদ্বার দিয়ে রক্ত গেল কি না। তবে এ বিষয়টি লক্ষ করা উচিত। মলদ্বার দিয়ে রক্ত গেলে এটাকে স্বাভাবিকভাবে না নিয়ে, হাতের কাছের স্থানীয় চিকিৎসকদের না দেখিয়ে, সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান।।
সে জন্য যে উপসর্গগুলোর দিকে খেয়াল করতে হবে সেগুলো হলো : পায়খানা যাওয়ার যে অভ্যাস ছিল, সেটি পরিবর্তন হয়ে গেছে কি না; জ্বর হয় কি না অথবা কারো শরীরে রক্তস্বল্পতা বা পানিস্বল্পতা হচ্ছে কি না; ওজন কমে যাচ্ছে কি না; খাওয়া-দাওয়ার অরুচি তৈরি হচ্ছে কি না; পেটে চাপ দিয়ে দেখলে কোনো জায়গায় চাকার অনুভূতি হয় কি না। এই উপসর্গগুলো যদি রোগী দেখে, তাহলে বুঝতে হবে পায়খানার সঙ্গে রক্ত যাওয়া কোনো স্বাভাবিক বিষয় নয়। এটাকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy