আমি খুব ছোট থেকেই কি জেন একটা শূন্যতায় ভুগছি, কি যেন একটা নেই আমার আমি আমার নিজের কথা গুলো যেন কাউকেই মন খুলে বলতে পারসিনা তাই সব সময় চাইতাম আমার একটা মন দরকার যার কাছে আমি আমার ভাল লাগা মন্দ লাগা কথা গুলো বলব। আর তার জন্য চেষ্টা করে ছিলাম পারনি, কেউ যেন বুঝতেই চাইল না আমার মনের ভেতর ঠিক কি ঘটছে। এদিকে আমার মনের ভেতরের যন্ত্রনাটা ক্রমস ভেরেই চলছে কি করব বুসতে পারসি না মনে হচ্ছিল একটা মনের মিলন না হলে এই যন্ত্রনায় জ্বলে শেষ হয়ে যাব। কনো ভাবেই মিলছে না, আর যদিও কোথাও আমার ভাল লেগছে অন্য জন...... ,  আমার সমস্যা হলো যাকে একবার ভাল লেগে যায় তার থেকে নিজেকে ফেরাতে পারিনি তাইত লিজা নামের একটা মেয়ের জন্য ৫বছর পরে ছিলাম কিন্তু হলো না, জানি না কি কপাল নিয়ে জন্মেছি। কিছু দিন যাওয়ার পর আবার অন্য জনকে ভাললেগে যায় এবার ভাবলাম হবেই হবে কিন্তু পোরা কপাল আমার! তিন বছর পর্যন্ত ঝুলে রইলাম মন আর পেলাম না। উরা উভয় এমন প্রতিঙ্গাবদ্ধ ছিল যে কারো সাথে প্রেম নামক বস্তুতে ঝরাবে না, আর আমার এমন জনকেই ভাল লাগে কি করব আমিও সরতে পারিনি।।।

এখন আমি অনার্স পড়া শেষ করলাম কিন্তু আমার অবস্থান পূর্বের মতই পরে আছি, আমি এটা থেকে মুক্তি চাই, এখন মনে হচ্ছে আমার ভেতরের চাহিদা ১০ গুন ভেরে গেছে। আমার একজন মানুষ চাই, আমার একটা মন চাই, আমি অনেক ভালবাসা চাই, আমি ভালবাসার সাগরে বাসতে চাই, আমি বাঁচাতে চাই, পারবে কি কেউ তার সন্ধান দিতে? পারবে কি কেউ আমায় বাচাতে? আমি বাঁচতে চাই.....................

2869 views

3 Answers

আপনি যেহেতু অনার্স পাস করেছেন তাহলে একটা চাকরী করুন।সেখানে কর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুন, তারা বন্ধু হবে। আর আপনি যদি এতোটা একা অনুভব করেন তাহলে বিয়ে করে ফেলুন।প্রেম ভালোভালা করে আপনি সেই মেয়েটিকে জীবনসঙ্গিনী বানাতে পারবেন তার ৫% ও নিশ্চয়তা নেই।বিয়ের পূর্বে প্রেম-ভালোবাসা অবৈধ,আপনি কেন সেই কাজটি করতে যাবেন?


সমাজের আর পাঁচটা ভালো ছেলের মতো সবার সাথে উত্তম ব্যবহার করুন।সবার কাছে হয়ে উঠুন প্রিয়পাত্র। দু:খে,দুর্দিনে সবার পাশে থাকুন।দেখবেন ভালোবাসা আপনার জন্যই!সেই ভালো সমাজের সবার,পবিত্র।পরকালেও তার উত্তম ফল পাবেন।কথাগুলো ভেবে দেখবেন।
2869 views

এটা আপনার মনের রোগ । একজন জিএফ তার বিএফ কখনো সুখী করতে পারেনা । কারণ তার চাহিদা দিন দিন বৃদ্ধি পায় । যদি একাকিত্র লাগে বিয়ে করে নেয় । পাঁচ ওয়াক্ত নামায পরুন । মা বাবার সেবা করুন তাহলেই আপনার মনের শুন্যতা পূর্ণ হবে ।

2869 views

আমার মতে আপনি বিয়ে করে নিন 

তাহলে সমাধান হবে।

আপনি অনার্স শেষ করেছেন 

তাহলে বিয়ে নিয়ে কোন সমস্যা হবার কথা নয়।

আপনি একটি মন চান যে আপনাকে অনেক ভালোবাসবে 

আপনাকে ভালো রাখবে।

কিন্তু গার্ল ফ্রেন্ড পারবে না

আপনার মতো আমিও এই রোগের রোগী  ছিলাম 

আল্লাহ্‌ আমাকে একজন কে দিয়েছিলেন 

কিন্তু সে আর আমার হলো না।

এখন কথা হলো বিয়ে করলে ভালো হবে 

বিয়ের পর আপনি যখন আপনার বউকে সব বলবেন 

তখন উনি আপনাকে তার জীবনের চেয়ে বেশি ভালো

রাখবে আপনার সুখে রাখবে 


2869 views