আমার দাদার ২৭বিঘা সম্পত্তি তার ৩ ছেলে! দাদা মারা গেছে দাদি বেঁচে আছে" আমি সমাধান চাই এই ৪ জন অংশীদারীর মধ্য কে কত জমি পাবে। ইসলামের দৃষ্টিতে সমাধান দিবেন প্লিজ হেল্প মি।।।। please help me. অগ্রিম ধন্যবাদ
2700 views

1 Answers

আর, তোমাদের হবে অর্ধেক সম্পত্তি, যা ছেড়ে যায় তোমাদের স্ত্রীরা যদি তাদের কোন সন্তান না থাকে। যদি তাদের সন্তান থাকে, তবে তোমাদের হবে এক-চতুর্থাংশ ঐ সম্পত্তির, যা তারা ছেড়ে যায়; ওছিয়্যতের পর, যা তারা করে এবং ঋণ পরিশোধের পর। স্ত্রীদের জন্যে এক-চতুর্থাংশ হবে ঐ সম্পত্তির, যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোন সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্য হবে ঐ সম্পত্তির আট ভাগের এক ভাগ,যা তোমরা ছেড়ে যাও অসিয়তের পর, যা তোমরা কর এবং ঋণ পরিশোধের পর। যে পুরুষের, ত্যাজ্য সম্পত্তি, তার যদি পিতা-পুত্র কিংবা স্ত্রী না থাকে এবং এই মৃতের এক ভাই কিংবা এক বোন থাকে, তবে উভয়ের প্রত্যেকে ছয়-ভাগের এক পাবে। আর যদি ততোধিক থাকে, তবে তারা এক তৃতীয়াংশ অংশীদার হবে ওছিয়্যতের পর, যা করা হয় অথবা ঋণের পর এমতাবস্থায় যে, অপরের ক্ষতি না করে। এ বিধান আল্লাহর। আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল। (আল-কুরআন ৪:১২)

অত‌এব, কুরআনের আইন অনুযায়ী ঃ

আপনার দাদার ঋণ ও অসিয়ত পুরণের পর যদি ২৭ বিঘা জমি থাকে তাহলে আপনার দাদী পাবেন আট ভাগের এক ভাগ। বাকি জমি আপনার বাবা-চাচারা তিন ভাগ করে নিবে। 

আপনার দাদী পাবেন 27÷8=3.375 বিঘা। 

বাকি জমি= 27−3.375=23.625 বিঘা

আপনার বাবা-চাচারা পাবেন= 23.625÷3=7.875 বিঘা করে।

2700 views

Related Questions