2 Answers

স্যাটেলাইট অনেকরকম হয় আর ধরণভেদে এদের কাজও আলাদা।

অ্যাস্ট্রোনমিকাল স্যাটেলাইট: গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করে।

বায়োস্যাটেলাইট: প্রাণী বহনকারী স্যাটেলাইট।

স্যাটেলাইট: টেলিকমিউনিকেশনে ব্যবহৃত স্যাটেলাইট।

আর্থ-অবসার্ভেশন স্যাটেলাইট: পৃথিবীর পরিবেশ পর্যবেক্ষণ এবং ম্যাপিং এর কাজে ব্যবহৃত।

ন্যাভিগেশনাল স্যাটেলাইট: দিক নির্ধারণ এবং ট্র‍্যাকিং সিস্টেমে ব্যবহৃত।

কিলার স্যাটেলাইট: শত্রু মিসাইল, স্যাটেলাইট এবং অন্যান্য স্পেস অ্যাসেট ধ্বংসে ব্যবহৃত। 

ক্রু'ড স্পেসশিপ: বিশেষ ধরণের স্যাটেলাইট যা মানুষ বহণ করে। 

আন্তর্জাতিক স্পেস স্টেশনও (ISS) একটি স্যাটেলাইট।

টিথার স্যাটেলাইট: একাধিক স্যাটেলাইটের মাঝে যোগাযোগ স্থাপন করতে ব্যবহৃত।

ওয়েদার স্যাটেলাইট: আবহাওয়া এবং জলবায়ু পর্যবেক্ষণে ব্যবহৃত।

3975 views Answered

স্যাটেলাইট

স্যাটেলাইট শব্দের অর্থ উপগ্রহ আমরা জানি চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ তাহলে স্যাটেলাইট বলতে কি নতুন কোনো চাঁদ কে বুঝানো হয় ? আসলে চাঁদ হল পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ আর মানুষ তৈরি করেছে কৃত্রিম উপগ্রহ । যা চাঁদের মতই পৃথিবীকে প্রদক্ষিণ করে , তবে চাঁদ পৃথিবীকে মাসে একবার প্রদক্ষিণ করে। কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর 24 ঘন্টায় এক দিনে একবার করে প্রদক্ষিণ করে এর কারণ হলো পৃথিবী থেকে উপগ্রহগুলোর দূরত্বের উপর এর পৃথিবীকে প্রদক্ষিণ সময় নির্ভর করে । পৃথিবী থেকে যদি মাত্র 130 মাইল দূরত্বে কোন উপগ্রহ বা স্যাটেলাইট কে স্থাপন করা যায় তাহলে সেটি মাত্র 90 মিনিটে পৃথিবীতে একবার ঘুরে আসতে পারে। চাঁদ পৃথিবী থেকে প্রায় দুইশ চল্লিশ হাজার মাইল দূরত্বে অবস্থিত তাই দূরত্ব অনেক বড় এবং পৃথিবীকে প্রদক্ষিণ এর সময় লাগে এক মাস। কিন্তু কৃত্রিম উপগ্রহ তাদের সেবার সুবিধার্থে পৃথিবী থেকে প্রায় 23 হাজার মাইল দূরত্বে স্থাপন করা যায় যার ফলে এটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 24 ঘন্টা।

পৃথিবীর চারদিকে  প্রদক্ষিণের জন্য বায়ুমণ্ডলের  বাহিরে নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন ট্রান্সমিটার/  রিসিভার সংযুক্ত করে স্থাপিত সেটআপ হলো আধুনিক স্যাটেলাইট । বর্তমানে স্যাটেলাইট ব্যবহৃত হচ্ছে আবহাওয়া পূর্বাভাস, টেলিভিসন সম্প্রচার ও যোগাযোগ , ইন্টারনেট যোগাযোগ এবং বিভিন্ন যোগাযোগমূলক কাজে ।যোগাযোগের জন্য ব্যবহৃত স্যাটেলাইট গুলোকে বলা হয় কমিউনিকেশন স্যাটেলাইট. বিভিন্ন ধরনের গোপন মিশন পরিচালনা জাতীয় নিরাপত্তা সাথে সম্পর্কিত ক্ষেত্রগুলোতে স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করা যায়।
3975 views Answered

Related Questions

ল্যরি কিং কে?
1 Answers 2515 Views

Next steps