1 Answers

ইসলামে পরোপকার অত্যন্ত

গুরুত্বপূর্ণ। এটা ঈমানের দাবি

এবং আল্লাহ তা‘আলার অত্যন্ত

পসন্দনীয় কাজ। এক হাদীসে

ইরশাদ হয়েছে-

ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺱِ ﺃَﻧْﻔَﻌُﻬُﻢْ ﻟِﻠﻨَّﺎﺱِ

“যে ব্যক্তি মানুষের বেশি

উপকার করে, সেই শ্রেষ্ঠ

মানুষ।”

মানুষের উপকার করা যায়

বিভিন্নভাবে। অর্থ দিয়ে,

শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে এবং

বিদ্যা দিয়ে। আল্লাহ তা‘আলা

একেকজনকে একেকরকম

যোগ্যতা দিয়েছেন। যার যেই

যোগ্যতা আছে, সে যদি তার

সেই যোগ্যতাকে সৃষ্টির

সেবায় নিয়োজিত করে, তবেই

তার সেই যোগ্যতা সার্থক হয়।

এর দ্বারা সে দুনিয়া ও

আখিরাত উভয় জাহানে

সাফল্যময়ী হয়। বস্তুত আল্লাহ

তা‘আলা মানুষকে যে-কোনও

যোগ্যতা দেনই এজন্যে যে, সে

তা মানব-সেবায় নিয়োজিত

করে নিজ জীবনকে সফল করে

তুলবে।

2681 views Answered

Related Questions

Next steps