1 Answers
মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টিকূলের শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ যেহেতু মানুষকে সেরা হিসাবে সৃষ্টি করেছেন সেহেতু মানুষের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই, এটাই স্বাভাবিক। মানুষ শ্রেষ্ঠরূপে পৃথিবীতে আসে ঠিকই তবে এই শ্রেষ্ঠত্ব টিকে থাকে তার কৃতকর্মের উপর। কারণ সৃষ্টির শ্রেষ্ট হিসাবে দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ সবাইকে দুনিয়া থেকে শ্রেষ্ঠ হিসাবে নিয়ে যাবেন এ ব্যাপারে কোন ওয়াদা করেন নি। বরং মহান আল্লাহ তার প্রতি অবিশ্বাস পোষণকারীদের অসম্মান আর অমর্যাদার সর্বনিম্ন স্তরে পৌঁছে দিবেন বলে ঘোষণা দিয়েছেন। যেমন আল্লাহ তা’য়ালা বলেছেন,
‘নিশ্চয়ই আল্লাহ মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছেন। এরপর তাকে নামিয়ে দিয়েছেন নিচু থেকে নিচু স্তরে। তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছেন’ (সূরা-আতত্বীন)।
সুতরাং, মানুষের স্তর নির্ভর করে তার কর্মের উপর।
2827 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy