নামাজে তাসবিহ সমপর্কে.....?

  1. যে কোন নামাজে ফাতমি তাসবিহ পড়া হয়। তাসবিহ গুলো ফরয নামাজের শেষে পড়ব না-কি নামাজ শেষ করে পড়ব। 
3298 views

2 Answers

ফাতেমী তাসবীহ প্রত্যেক ফরয নামায শেষ করে পড়তে হয়।

3298 views Answered

পাঁচ ওয়াক্ত নামায শেষে তাসবীহে ফাতেমী পাঠ করার কথা এসেছে। আপনি সম্ভবত জানতে চেয়েছেন তাসবীহগুলো ফরজ নামাজের পরে পড়বেন না ফরজ পরবর্তী সুন্নাত নামাজের পরে পড়বেন ? উত্তর হলো, এ ক্ষেত্রে আপনার স্বাধীনতা রয়েছে। ইচ্ছে হলে ফরজ নামায শেষ করে সাথে সাথে পড়তে পারেন নতুবা অবশিষ্ট সুন্নাত নামায শেষ করে পড়তে পারেন। জেনে রাখা প্রয়োজন, ফরজ নামাজের পরে পড়ার মত অসংখ্য দুআ ও জিকর রয়েছে। যার জন্যে দীর্ঘ সময়ের প্রয়োজন বটে।  যদি তাসবীহে ফাতেমীসহ অন্যান্য দু দুআও পাঠ করা হয় তাহলে সুন্নাত পড়ে পাঠ করা ভাল হবে। আর অল্প সময়ের জন্য পড়ার মত দুআ জিকর হলে ফরজ নামায শেষেই পড়া যায়।

3298 views Answered

Next steps