4 Answers
দুআ কুনত এর বিকল্প হলো বিসমিল্লাহসহ ৩ বার সূরা ইখলাস । তবে এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা দুআ কুনত পারে না ।
সরাসরি দো'য়ায়ে কুনুত এর বিকল্প নেই বরং দো'য়ায়ে কুনুত
পড়া ওয়াজিব। তবে, কারণবশত বিকল্প দো'য়া পড়া যাবে।
যদি দো'য়ায়ে কুনুত মুখস্ত না থাকে, তাহলে মুখস্ত না হওয়া পর্যন্ত নিম্নোক্ত দো'য়া বা ইস্তেগফার বা তাসবীহ পড়তে পারবে।
- ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذابا النار
- اللهم اغفرلي - এই এস্তেগফার ৩ বার পড়বে।
- يا رب - এটা ও ৩ বার পড়বে।
দোয়া কুনুত হচ্ছে একটি দোয়া । বিতর নামাযে দুআয়ে কুনুত পড়া ওয়াজিব। এটি তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ও সাথে সূরা মিলিয়ে তাকবীর বলে হাত বেঁধে পড়তে হয়। যদি কেউ দোয়া কুনুত না জানে তার উচিত অন্য একটি দোয়া পড়া এমনকি যদি কুরআনের যেসব আয়াতে দোয়া আছে এমন কিছু আয়াত পড়েন সেটাও জায়েয আছে।
ইমাম নববী বলেন: জেনে রাখুন, অগ্রগণ্য মাযহাব মতে, কুনুতের জন্য সুনির্দিষ্ট কোন দোয়া নেই। তাই যে কোন দোয়া পড়লে এর দ্বারা কুনুত হয়ে যাবে; এমনকি দোয়া সম্বলিত এক বা একাধিক কুরআনের আয়াত পড়লেও কুনুতের উদ্দেশ্য হাছিল হয়ে যাবে।
তবে, হাদিসে যে দোয়া এসেছে সেটা পড়া উত্তম।(ইমাম নববীর ‘আল-আযকার, পৃষ্ঠা-৫০)
তাই যত তাড়াতাড়ি সম্ভব উচিত দোয়া কুনুত শিখে নেওয়া ।
যারা দোয়ায়ে কূনুত পড়তে পারেন না, উনারা তৃতীয় রাকআতে সুরা ফাতেহা ও অন্য সুরা মিলানোর পর তাকবির দিয়ে দোয়ায়ে কূনুতের স্থলে শুধুমাত্র সুরা ফাতিহা পড়লে নামায হয়ে যাবে। (মিশকাত)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy