ফোন রিবুট বা রিস্টার্ট করা ভালো না খারাপ?

আমি মাঝে মধ্যেই ফোন রিবুট করি।এতে ফোন কিছুটা ফাস্ট হয়।এই রিবুটে কি কোনো সমস্যা আছে?

3364 views

3 Answers

আপনার মোবাইলে যদি কোন প্রবলেম দেয়। 

যেমন:-

★ মোবাইল স্লো কাজ করে।

★ মাঝে মাঝে ইন্টারনেট অন না হওয়া।

তখন মোবাইল Restart দিলে সমস্যাটা দূর হয়।

আমি মনে করি মাঝে মাঝে মোবাইল Restart দেওয়া মোবাইলের জন্য ভালো হয়।

আসা করি আপনি আপনার উত্তর পেয়েছেন।

3364 views Answered

ফোন রিস্টার্ট /রিবুট দেওয়াও ফোনের জন্য ভাল । যেমন: ফোনের মেমোরি ভালো রাখে, ক্রাশ প্রতিরোধ করা যায়, ফোন আরো ভালোভাবে চলে এবং ব্যাটারির আয়ু বাড়ানো যায়।

প্রথমে প্রতিদিন আপনার অ্যাপস ব্যবহারের কথায় আসা যাক। লস অ্যাঞ্জেলেসের একজন টেকনোলজি এক্সপার্ট বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, অ্যাপস বন্ধ করা হলেও তা আসলে সত্যিকার অর্থে বন্ধ হয় না। কেননা তা দ্রুত আবার লোড হওয়ার জন্য বন্ধ করার পরও অ্যাক্টিভ হয়ে যায়। ‘তাহলে এবার ভাবুন তো, প্রতিদিন আপনার কতগুলো অ্যাপস খোলা হয় এবং তা অ্যাক্টিভ থেকে ধীরে ধীরে ফোনের মেমোরি এবং ব্যাটারি শেষ করতে থাকে। যে কারণে, ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ফোন রিস্টার্ট করলে খোলা অ্যাপসগুলো পুরোপুরি বন্ধ হয় এবং র‌্যাম বাঁচে অর্থাৎ ব্যাটারির শক্তিক্ষয় করছে এমন সবকিছু থেকে ফোন পরিত্রান পায়।

ফোন নানা কারণে ক্র্যাশ করতে পারে কিন্তু আপনি যদি ফোন রিস্টার্ট না করেন তাহলে তার প্রভাব এক্ষেত্রে স্পষ্টভাবেই পড়তে পারে। প্রতিটি আপডেট, পেজ লোড এবং অ্যাপ ইনস্টল অথবা ডিলেটের সময় ফোনের অপারেটিং সিস্টেমের কোড অ্যাড হয় অথবা মুছে যায়। ফোন রিস্টার্ট করা হলে ফোন ভালো কাজ করে।’ অনেক সময় আমরা তাড়াহুড়োতে ফোনের ব্যাটারি চার্জ সম্পূর্ণভাবে শেষ না করেই আবার চার্জে বসায় যার ফলে ব্যাটারি লাইফ অনেক কমে।’ 

এজন্য বলা হয়, আপনি আপনার ফোনের ব্যাটারি চার্জ শূন্য শতাংশে নামিয়ে নিয়ে আনুন এবং তারপর ১০০ শতাংশ চার্জ করুন।’ ফোনের মেমোরি বাঁচাতে এবং ক্র্যাশ থেকে মুক্ত থাকতে, সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করে নিন

3364 views Answered

ফোন Reboot করলে ফোনের কোনো Apps বা Personal data ডিলিট হবে না। শুধুমাত্র ফোনকে Refresh করার জন‍্য Reboot করা হয়। অর্থাৎ ফোন যদি কোনো কারনে slow কাজ করে, তাহলে Reboot দিলে ফোন পূর্বের তুলনায় ভালো কাজ করবে। তাই Reboot দিলে ফোনের কোনো ক্ষতি হয় না, বরং মাঝে মাঝে Reboot দেয়া মোবাইলের জন‍্য ভালো।

ধন‍্যবাদ আপনাকে।
3364 views Answered

Related Questions

Next steps