1 Answers
চাদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো প্রতিফলিত করে শুধু।
একদম সংক্ষেপে আর কম কথায় বোঝাতে গেলে বিষয়টা এরকম-
ধরুন ঘোর অন্ধকারের মাঝে আপনি একটি হোয়াইট বোর্ডের এক পাশে দাঁড়িয়ে আছেন আর আপনার বন্ধু অনেক দূর থেকে বোর্ডের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
আপনি এখন একটি টর্চলাইট জ্বালিয়ে বোর্ডের মাঝামাঝি ধরলে আপনার বন্ধু পুরো বোর্ডটা দেখতে পাবে। বোর্ডের এক পাশে লাইট ধরলে আপনার বন্ধু শুধু ঐ পাশটাই দেখতে পাবে, কারণ বাকি অংশ অন্ধকারে। লাইট বন্ধ করলে সে কিছুই দেখবেনা।
চাঁদের বেলাতেও একই ঘটনা ঘটে, আপনার অবস্থানের সাপেক্ষে সূর্য যখন চাঁদকে সম্পূর্ণ আলোকিত করে তখন পূর্ণিমা, যখন আংশিক করে তখন শুধু ঐ অংশটুকু দৃশ্যমান হয় (একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আবছা আলোয় অন্ধকারাচ্ছন্ন অংশটাও কিন্তু দেখতে পাবেন), আর যখন একটু আলোও প্রতিফলিত হয়না তখন সম্পূর্ণ অন্ধকার তথা অমাবস্যা দেখা দেয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy