ঋতুস্রাব এর ৬০ দিন অতিবাহিত হওয়ার পরেও না হলে কি করণীয়?

আমার বান্ধবীর বয়স ২৪। আগে ওর নিয়মিত ঋতুস্রাব হতো। কোনো শারিরীক মিলন করেনি ।কিন্তু প্রায় ৬০ দিন অতিবাহিত হবার পরেও ঋতুস্রাব হচ্ছেনা। ডক্টর দেখানোর পরে আল্ট্রাসনোগ্রাফিতেও রিপোর্ট নরমাল এসেছে এবং ডক্টরের পরামর্শ মতো নরম্যান্স ওষুধ ৮দিন তিনবেলা খাবার পরেও ওর ঋতুস্রাব হচ্ছেনা। এখন করণীয় কি? বিনীত অনুরোধ করে বলছি তাড়াতাড়ি জানালে অনেক উপকৃত হবো।
2960 views

1 Answers

তার অন্য কোন শারীরিক সমস্যা থাকলে তার চিকিৎসা নিতে হবে ৷ যেমন রক্তহীনতায় ভুগলে আয়রন ট্যাবলেট খেতে হবে ৷ মানসিক চাপে থাকলে তার চিকিৎসা করাতে হবে ৷ পর্যাপ্ত ঘুম দিতে হবে ৷ শরীর দূর্বল হলে মালটি ভিটামিন খেতে হবে ৷ ভিটামিন ই ক্যাপসুল কিছুদিন খেতে হবে ৷ এরপরও না হলে আবার আগের চিকিৎসকের পরামর্শ নিন ৷ একটা বিদেশী ঔষধ আছে যেটা তিন দিন খেলে মাসিক স্রাব শুরু হয় ৷ যদি প্রয়োজন মনে করেন তাহলে ডাঃ সেটা দিতে পারবেন ৷

2960 views Answered

Related Questions

Next steps