প্যানিক ডিজঅর্ডার থেকে সুস্থ হওয়ার উপায়!?

আমার বয়স 20।

গত কয়েক মাস ধরে আমি প্যানিক ডিজঅর্ডার রোগে আক্রান্ত।এটা থেকে মুক্তির উপায় আর এর জন্য কোন মেডিটেশন থাকলে সেটার নাম বললে খুব উপকৃত হতাম।

ধন্যবাদ!

3274 views

1 Answers

প্রতিকারের উপায়

নিয়মিত ঔষধ সেবনের মাধ্যমে প্যানিক অ্যাটাকের তীব্রতা কমানো যেতে পারে। প্যানিক অ্যাটাক থেকে মুক্তির জন্য চিকিৎসকরা মূলত অ্যান্টিডিপ্রেসেন্টস বা বেনজোডিজেপাইনস জাতীয় ঔষধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন তবে শুধুমাত্র ঔষধের মাধ্যমে পুরোপুরিভাবে প্রতিকার পাওয়া সম্ভব নয়। প্যানিক অ্যাটাক যেহেতু একটি মানসিক সমস্যা, তাই এর প্রতিকারের ক্ষেত্রেও জরুরি হলো মানসিক দৃঢ়তা। এজন্যে সবার প্রথমে প্যানিক অ্যাটাক ও এর লক্ষণ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। প্যানিক অ্যাটাকে ভুগছেন এমন ব্যক্তিকে ধূমপান বা ক্যাফেইন জাতীয় পানীয় পান থেকে বিরত থাকতে হবে। এছাড়া সঠিকভাবে শ্বাস নেওয়ার অনুশীলন করতে হবে। সর্বোপরি সব ধরনের উদ্বেগ এবং দুশ্চিন্তা থেকে দূরে  থাকুন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


3274 views Answered

Related Questions

Next steps