3 Answers
আপনি দিনে সাত থেকে আট গ্লাস পানি বা এর বেশিও পান করতে পারেন। স্বাস্থ বিশেষজ্ঞদের মতে খাওয়ার পরপরেই পানি পান করা ঠিক নয়। কারণ এতে হজমের অসুবিধা হয়। অর্থাৎ হজমের পাচক রস অতিরিক্ত পানির সাথে মিশে হজম ক্রিয়া সম্পর্ণ করতে পারে না। আর হজম ঠিকভাবে না হলে স্বাস্থের ক্ষতি তো অবশ্যই।। তাই বিশেষজ্ঞদের মতে খাওয়ার ৩০ মিনিট পর পানি পান করা উচিৎ। অর্থাৎ ৩০ মিনিট পর যত ইচ্ছা পানি পান করতে পারবেন।
3273 views
Answered
দিনে ২ থেকে ৩ লিটার (১০-১২ গ্লাস) পানি করতে হবে।
খাবার সময় যথেষ্ট পরিমাণে পানি পান করা উচিত।
সকালে উঠেই এক গ্লাস পানি পান করা ভাল....
এছাড়া কাজ করার ফাঁকেফাঁকেও পানি পান করতে পারেন।
3273 views
Answered
খুবই ভালো প্রশ্ন, কিন্তু উত্তরটাতো সবাই জানে। যাকেই জিজ্ঞেস করবেন বলবে ২ লিটার বা ৭/৮ গ্লাস।
আপনি পুরুষ হলে ---২ লিটার
মহিলা হলেও ---২লিটার
পরিশ্রমী? ---২লিটার
বৃদ্ধ? ---২লিটার
শিশু? ---২লিটার!!!!
সবাই আজকাল শুনে শুনে স্বাস্থ্য বিশেষজ্ঞতো, তাই তাদের কথাই মেনে চলতে পারেন... হাতুড়ে ডাক্তারের চিকিৎসায়ও মানুষ সুস্থ হয়, কপাল ভালো হলে এই পরামর্শও আপনার কাজে লেগে যাবে।
আর যদি আপনি সঠিক ও নিরাপদ পরামর্শ চান, তাহলে উপরের কথাবার্তা ইগনোর করুন।
সঠিক উত্তর: আপনি ততটুকু পানিই পান করবেন, যতটুকু আপনার প্রয়োজন।
কিভাবে বুঝবেন আপনার পানি পান করা প্রয়োজন?
আপনার শরীর যেকোনো ডাক্তার বা বিশেষজ্ঞের চেয়েও বেশি স্বাস্থ্যসচেতন, আপনাকে শুধু তার সংকেতগুলো ফলো করতে হবে।
পানি পান করুন-
- পিপাসা পেলে,
- ঘামিয়ে গেলে,
- ব্যায়াম, খেলাধুলা বা পরিশ্রমের কাজ শেষে,
- রোদে হাটাহাটি করে এলে,
- অন্যকোনো রোগের উপসর্গ ছাড়াই প্রস্রাবের রঙ হলদেটে মনে হলে,
- ***আর মাঝেমধ্যে কোনো কারন ছাড়াই হাফ গ্লাস পানি গলায় ঢেলে দিতে পারেন.... কেউ কিছু বলবেনা।
আর হ্যা, এটা ঠিক যে দুপুর এবং রাতের খাবার গ্রহণ করার পর ১ বা দেড় গ্লাসের বেশি পানি পান না করাই ভালো।
3273 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy