বুঝতে পারছি না কী করবো পরামর্শ দিন.!?
অনেক সুন্দর করে একটা রুটিন করেছ।
কিন্ত সেই রুটিন মাফিক পড়তে পারছি না।
একটা বিষয় পড়ার পর আর ভালো লাগছে না।
কিন্ত আমি এটার হাত থেকে বাঁচতে চাই।
কিভাবে আমি আমার রুটিন টা ঠিক মত
কম্পিলিট করবো.!?????
পরামর্শ দিন।
2870 views
2 Answers
কোনো বিষয় পড়ার পরে আপনার যদি আর পড়তে ভালো না লাগে তাহলে আপনি একটু বিশ্রাম নিতে পারেন বা বাইরে কোথাও গিয়ে একটু হাটাহাটি করে এসে পড়তে বসতে পারেন।আর পড়ার শুরুতেই যে বিষয়টি আপনার কাছে অনেক সহজ এবং মজার লাগে সেই বিষয়টি সবার প্রথমে পড়ুন।পড়ার সময় ধৈর্য ধরে পড়বেন।কখনোই ধৈর্য হারাবেন না।
2870 views
Answered
আপনি একটা নতুন নিয়মে একটি রুটিন করতে পারেন।সর্বপ্রথম আপনার টার্গেট ঠিক করতে হবে যে ১৫ বা ২৫ দিনের মধ্যে সব বই পড়ে শেষ করতে পারবেন কিনা।আপনি যদি ১৫ দিনে শেষ করতে পারেন তবে আপনার প্রতিটি বইয়ের পৃষ্ঠাকে ১৫ দিয়ে ভাগ করবেন।এতে একটা বইয়ের যত পৃষ্ঠা বের হবে ঠিক তত পৃষ্ঠা একদিনে পড়বেন।এভাবে প্রতিটি বই পড়বেন।এখানে একটা সুবিধা হয় সেটা হচ্ছে আপনি যখন ই সময় পাবেন তখন ই যেকোনো বই পড়ে এগিয়ে রাখতে পারেন।তাহলে সেটা আর ঐ দিন পড়তে হবেনা।এতে আপনি অবসর সময়ে যত বেশি পড়তে পারবেন তত তাড়াতাড়ি রাতে ঘুমাতে যেতে পারবেন।এতে আপনার পড়ালেখাটাও ঠিক থাকবে আর অন্যদিকে ঘুম ও পর্যাপ্ত হবে।কোথাও বুঝতে না পারলে কমেন্ট করবেন।
2870 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy