সে দুইজনকে ভালোবাসে... সম্ভব এটা?
আমি যাকে ভালোবাসি, সে আমাকে বলছে যে, সে অন্য আরেকজনের প্রতি দুর্বল। সে আমার থেকে অনেক আগের পরিচিত ওর। তাকে অনেক ভালোবাসে। আবার আমাকেও ভালোবাসে। বলে কাওকে ছাড়া তার পক্ষে সম্ভব না। আর তার পরিবারকে মানে তাকে যদি বিয়ের প্রস্তাব দেওয়া হয়, তাহলে কাউকে রিফিউস করতে পারবে না। এখন আমি ওকে খুব ভালোবাসি। সে আমাকে বলে যে, এখন সে কি করবে। আমি বলছি এক্সে, খুব ভালোকরে ভেবে দেখ, কাকে ভালোবাসো। অনেক সময় নিয়ে একই কথা বলে। এটা কি সম্ভব? ে বিষয়ে মতামত, পরামর্শ চাচ্ছি। মেয়েটিকে আমি কী বলব? অনেক ভালোবাসি তাকে।
3 Answers
একটা মেয়ে কখনো দুজনকে ভালোবাসতে পারেনা। একজনকেই প্রকৃত ভালোবাসা যায়। মেয়েটি আপনার সাথে ফাজলামি করছে নাতো। আপনার বরং ঐ মেয়েকে ভুলে যাওয়াটাই বেটার হবে।
দুজনকে ভালোবাসে, এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে ভালোলাগা, এটা হচ্ছে আবেগ। এখন সে যদি আপনাকে(একজনকে) সিলেক্ট করতে পারে তবে সামনে এগিয়ে যেতে পারেন, নয়তো কেটে পড়েন.............
আমার মতে মেয়েটির সাথে আপনার সম্পর্কে না জড়ানো ভালো হবে যেহেতু আপনার আগে সে অন্য কাউকে ভালো লাগতো আর সে ভালো লাগাটা যদি মেয়েটির প্রথম হয় তাহলে সে কখনো ভুলতে পারবে না। আর আপনাদের ভিতরে এই সমস্যাটা হওয়ার বেশি ঝুঁকি থাকে যে আপনার কোন আচরন একটু খারাপ লাগে ওর কাছে তাহলেও সব সময় আফসোস করবে কেন সে আগের জনের সাথে থাকে নাই। আপনার কাছে মনে হবে সেই তো প্রথম আপনাকে ভালোবাসে নাই এগুলো শুধু হতে পারে হবে এমনটা নয়। আপনি আপনার ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে পারেন। এখন এইসব ব্যাপারগুলো আপনার কাছে সহজ মনে হবে যখন আপনি সম্পর্কে জড়িয়ে যাবেন এইগুলো মনের ভিতর আসবে তখন আপনি সহজ করে নিতে পারবেন কিনা ভেবে দেখুন। যা করবেন ভেবে চিন্তে করবেন এখন যেহেতু সম্পর্ক শুরু হয় নাই।
আর আপনি ওর থেকে দূরে সরে গেলে ও এরপরেও মেয়েটি আপনার কাছে আসে তাহলে সেই সত্যিকার ভালোবাসে নিয়ে আসবে।
আমার কথাতে আপনার খারাপ লাগলে ক্ষমা করবেন।