3 Answers

দিনে গোসল একবার করতে হবে শীতের দিনের জন্য। তবে যদি কেউ মনে করেন যে তিনি প্রতিদিন না করে একদিন পর পর গোসল করবেন, তাতে খুব বড় রকমের সমস্যা নেই। অনেকে মনে করেন, শীতের সময়ে প্রতিদিন গোসল করা ঠিক নয়। এটিও ভুল ধারণা, এটি ঠিক নয়। প্রতিদিন গোসল করলেও সমস্যা নেই। আবার যদি কেউ কেউ একটু কমিয়ে দিয়ে একদিন পর পর গোসল করে, এতেও কোনো সমস্যা নেই। মূল কথা হলো, আমাদের শরীরটা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখা দরকার। তবে এখানে পানির একটি বিষয় আসে। অনেকে গোসলে অতিরিক্ত গরম পানি ব্যবহার করে থাকে। আসলে নিয়মিত অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে ত্বকের কিছুটা ক্ষতিই হয়। এজন্য পানি স্বাভাবিক তাপমাত্রায় করতে হবে। গরম নয়, স্বাভাবিক। বা কুসুম গরম পানি বলতে আমরা যেটা বুঝি, খুবই হালকা গরম অথবা বেশি ঠান্ডা থেকে স্বাভাবিক করতে হবে। তাহলে ত্বকের জন্য সবচেয়ে ভালো। অনেকে অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করে। এটা ঠিক নয়।

2683 views Answered

এটা আপনার পারিপ্বার্শিক অবস্থার উপর নির্ভর করে।ভাল পরিবেশে থাকলে অর্থ্যাৎ নোংরা পরিবেশে না থাকলে সপ্তাহে দুইবার গোছল করলেও যথেষ্ট।

2683 views Answered

হ্যা, একটু সমস্যা দেখা দিতে পারে। ঘুম কম হতে পারে।

2683 views Answered

Related Questions

Next steps