অনেক সময় দেখি শীতের পিঠা বানানোর সময় বাইরের কেউ আসলে পিঠা তখন থেকে পিঠা ভালো হয়না?

সবাই বলে যে তার করনেই পিঠা ভালো হয়না। আসলে এটা কেন হয়।সত্যিই কি লোকটির আসার জন্যই পিঠা ভালো হয়না?
2971 views

3 Answers

না, এটা সঠিক নয়। এটি একটি কুসংস্কার।

2971 views Answered
মৌলিকভাবে পিঠা  ভালো হওয়া না হওয়ার বিষয়টি পিঠা তৈরিকারী ব্যক্তির দক্ষতা অদক্ষতা ও মনোযোগ অমনোযোগের উপর নির্ভর করে। সাধারণত কোনো ব্যক্তির আগমনের কারণে পিঠা ভালো হবে না এমনটি হবার কথা নয়। সমাজে এমন একটি ধারণা প্রচলতি আছে। এ ধারণার পেছনে কুসংস্কারেরও বড় ভূমিকা আছে। তবে নজর লাগা বা চোখ পড়ার ব্যাপারটিও নীতিসিদ্ধ ও প্রমাণিত সত্য। হাদীসের বর্ণনায় এ ব্যাপারটির সত্যতা পাওয়া যায়। আবূ উমামা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা সাহল বিন হুনাইফ রাযি. একদা কলকল রবে বয়ে চলা এক জলাধারে গোসল করতে গেলেন। এরপর নিজের পরিধেয় বস্ত্র খুললেন। এদিকে আমের ইবনে রবীআ রাযি. এ দৃশ্য অবলোকন করছিলেন। সাহল রাযি. একজন শুভ্র উজ্জ্বল দেহের অধিকারী ও সুন্দর তকের ধারক ছিলেন। আমের রাযি. তাকে বললেন, আজকের মত তোমাকে আর কখনো দেখি নি। তখন তার দেহ অনাবৃত ছিল। এ কথা বলার সাথে সাথেই সাহল রাযি. সেখানে অসুস্থ হয়ে পড়ে গেলেন। তার অসুস্থতা বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেয়া হলো, সাহল রাযি. অসুস্থ হয়ে পড়ে গেছেন। আল্লাহর রাসূল! সে আপনার নিকট আসতে সক্ষম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ শুনে তার নিকট আসলেন। সাহল রাযি. আমের রাযি. এর কারণে যা ঘটেছে তার বিবরণ দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন তোমাদের ভাইকে হত্যা করো? তোমরা কেন বরকত ও মঙ্গলের দুআ করো না? জেনে রেখো, চোখ লাগা সত্য। (আমের!) তুমি সাহলের উদ্দেশে গোসল করো। আমের রাযি. গোসল সম্পন্ন করলে তাঁর গোসলের পানি তার দেহে ঢেলে দেয়া হয়। ফলে সাহল রাযি. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলা শুরু করেন। তখন কোনো সমস্যা অনুভূত হলো না। (মুআত্তা মালেক; হাদীস ৩৪৫৯) সুতরাং পিঠা ভালো না হওয়ার পেছনে চোখ লাগা বা নজর লাগার বিষয়টি মূল উপলক্ষ হিসেবে গণ্য হতে পারে।
2971 views Answered

যে পিঠা দেখলে পিঠা উঠে না তাকেই পিঠা খেতে দেন তাহলেই পিঠা উঠা শুরু হবে ।

2971 views Answered

Related Questions

Next steps