আমি খুব দর্বিষহ জীবন যাপন করছি?
আমার বয়স ২৭ বছর এবং আমি পড়াশোনা করছি। টিক ১ বছর আগেও আর ১০ জনের মত স্বাভাবিক জীবনে ছিলাম। হঠাৎ করেই বুকে কেমন যেন ধপ করে উঠল,প্রথম দিকে স্বাভাবিক থাকলেও এটা যখন (বুকে ধপ করা) বেশি করতে লাগল তখন ভয় পেয়ে গেলাম আমার হার্টের অসুখ নইতো? পরে আমি একজন বক্ষব্যধি ডা: দেখালাম তিনি আমাকে বললেন এটা হার্টের কোন রোগ নই এটা গ্যাস্ট্রিক এর সমস্যা। তারপর কিছুদিন সুস্থ ছিলাম কিন্তু হঠাৎ করে আবার সেই সমস্যা, সাথে যোগ হল মাথা ঘোরা, অনিদ্রা,বুক ধড়ফর করা, হাই প্রেশার। আবার একজন ডা: দেখালাম তিনি কিছু ঔষধ লিখে দিলেন দিন যেতে থাকল কখনও ভাল কখনও খারাপ।
কিন্ত বর্তমানে আমি দূর্বিষহ জীবন যাপন করছি। হঠাৎ করেই বুকের মধ্যে আতংক চলে আসে মনে হয় বুকে যেন কি হইসে, সারা শরীরসহ মাথা গরম হয়ে যায়, মাথা সবসময় ভার হয়ে থাকে, মাথা ঘোরায়, ঘুম থেকে উঠার পর থেকেই বুকে কেমন যেন চাপ অনুভূত হয়,মনে হয় ঘুম টিকমত হয়নাই, সারাদিনই ক্লান্তি লাগে, শরীর ও হাত পা কাপে,খাওয়ার রুচি খুব কম,মাঝেমধ্যে বুক ব্যথা করে, ঘুমানোর সময় বুক ধড়ফর করে, মাঝে মধ্যে কানে কটকট শব্দ হয়,প্রেশার বেড়ে যায়,দাত মুখ কেমন জানি শক্ত হয়ে যায়।
বাইরে যেতে ভয় পাই।
নিজেকে নিজে বুঝানোর চেষ্টা করি যে আমার কিছু হয়নাই কিন্ত পরক্ষণেই কি অজানা আতংক আমাকে গ্রাস করে ফেলে।সর্বদা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, নেতিবাচক চিন্তা ভাবনা চলে আসে।
এমন অবস্থায় আমি কি করতে পারি ?
2527 views
1 Answers
আপনার যে সমস্যাগুলোর কথা বললেন তা খুবি চিন্তানিও বিষয়।এই রোগের ভালো কোন পরামর্শ দিতে পারছিনা।আপনি অতি শিঘ্রয় শহরের সবচেয়ে ভালো ডাক্টারের সাথে দেখা করেন।যদি প্রয়োজন পড়ে তাহলে দেশের বাইরে হলেও চিকিৎসা করে আসুন।আল্লাহ যদি সহায় হয় তাহলে অবশ্যই সুস্থ হয়ে যাবেন।
2527 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy