প্রবাসে থাকলে বিয়ে করতে চাইনা?

আমি ইলেক্ট্রিকের কাজ করি। আপনারা জানেন একজন শ্রমিকের বেতন ডেইলি ৫০০ টাকা মাত্র। মানে শুক্রবার সহ হিসেব করলে মাসে ১৫০০০ হয়। এখন কাজের সল্পতা আর শ্রমিক বেশি হওয়ার কারণে কাজ কখনও থাকে আবার কখনও থাকে না। মোটকথা মাসে ২০দিন কাজ করাও কষ্ট। ২০দিন হিসাব করলেও মাসে আয় হয় মাত্র ১০-১২ হাজার। চট্টগ্রাম শহরে এই টাকা দিয়ে কি হয়??? তাই দেশে সুবিধামত কাজ না থাকার কারণে আমি মা-বাবাকে সুখে রাখার জন্য বিদেশে আছি। বিয়ের বয়স হওয়াতে বাড়িতে বিয়ের কথা বলছে। কিন্তু প্রবাসে থেকে আমি বিয়ে করাটা পছন্দ করছি না। নিজের যৌন ক্ষুদার প্রয়োজনে স্ত্রীকে কাছে না পেলে সে বিয়ে আর করে লাভ কি? আসা যাওয়া অত্যন্ত ব্যায় বহুল হওয়ার কারণে আমি তো চাইলেই হুট করে দেশে আসতে পারছিনা। এখন আমাকে যে কোন একটা বেছে নিতে হবে, হয় পরিবারের প্রয়োজনে বিদেশে থাকতে হবে, আর নাহয় বিয়ে করতে হবে। কিন্তু বিয়ে করলে প্রবাসে থাকা আমার পক্ষে কোনভাবেই সম্ভব না, আর প্রবাসে না থাকলে ঠিকমত পরিবারের ভরণ পোষণ করা সম্ভব না। আমি এখন কোনদিকে যাবো?
3001 views

2 Answers

আমার মনে হয় একটু কষ্ট হলেও দেশে থেকে বিয়ে করাটাই ভালো।  কারণ,  বিয়ে করে দেশে থাকলে আপনারও কষ্ট হবে না আর আপনার স্ত্রীও খুশি থাকবে।

 মনে করেন আপনি বউকে রেখে বিদেশ গেলেন। এখন আপনি যেমন বউকে ছাড়া থাকতে পারবেন না, ঠিক তেমনি আপনার বউও আপনাকে ছাড়া থাকতে পারবেনা।  তাই সে অন্যপথও বেছে নিতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। বর্তমান সময় টা খুব খারাপ।


এছাড়া  যে টাকা খরচ করে বিদেশ যাবেন সে টাকা দিয়ে আপনি ভালো একটা ব্যবসাও করতে পারেন 

3001 views Answered

বিয়ে করলে যেহেতু আবার প্রবাস জীবন কোনভাবেই সম্ভব না বললেন। তাই বলছি, আপনার জন্য সবচেয়ে ভালো হবে কিছু টাকা আয় করে দেশে ফিরে আসা। সেই টাকা দিয়ে কিছু

একটা করুন। তারপর বিয়ে করুন। বেশি খরচ করবেন না। সবকিছুতেই মধ্যপন্থা অবলম্বন করুন। 

নিজের সব চাহিদাকে ছোট করে ফেলুন। আর অল্পতেই

সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। তাতেই সুখি হবেন।

পৃথিবীতে অনেক মানুষই নিজেদের চাহিদা

ছোট করার মাধ্যমে সুখি হয়েছেন।

আশা করি, আপনি ও পারবেন।

3001 views Answered

Related Questions

Next steps