প্রতারণা করে বিয়ে করার প্রস্তাব দেবার পর পরবর্তীতে বিয়ে না করতে চাইলে তার কি আইনী প্রতিকার পাওয়া যেতে পারে?
আস্সালামু আলাইকুম স্যার। আমার নাম শান্তা চৌধুরী। আমার সাথে এ্যাডভোকেট মারুফ (ছদ্মনাম) নামের একটি ছেলের সাথে সম্পর্ক হয়েছিল, কিন্তু ওর সাথে আমার সম্পর্ক ফ্যামিলিগতভাবে ঠিক হচ্ছিল। তখন কোথা থেকে ও কি করলো বুঝতে পারলাম না। শেষ পর্যন্ত সব এলোমেলো করে দিলো ও নিজেই। আমি কারোর সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে পারছি না, সমাধান চাচ্ছি-কি করবো বুঝে উঠতে পারছি না। ওর আর আমার আলাদাভাবে কোনো সম্পর্ক ছিল না, আমার বাবা বিয়ের জন্য ছেলে দেখছে আর ঘটক ছেলের ফ্যামিলিকে আমাদের বাসায় এনেছে- এভাবেই পরিচয়। সেখান থেকে আমাকে যেমন ওর ভালো লেগেছে তেমনি ওকেও আমার পছন্দ হয়েছিল। কিন্তু আমার ফ্যামিলি ওর কাছে বিয়ের জন্য রাজি ছিল না। যখন জানতে পেরেছি ওর এক বছর আগের আরোও একটা বিয়ে ছিল তখন আমি হতাশ হয়ে পড়ি। আর আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে ছিলাম, তাদের বুঝানোর চেষ্টা করেছি যে আমার ছেলে ভালো লেগেছে। আর ওখানে আমাকে পুরোপুরি সাপোর্ট করেছি বলেই এতোটা আগাতে পেরেছিলাম। মারুফের সাথে আমার দু'বার দেখাও হয়েছে এর মধ্যে। ও নিজের সেফটির জন্য আমার থেকে অনেক ছবিও নিয়েছে যাতে করে আমার বাবা ভবিষ্যতে ওকে একার দোষ দিতে না পারে। আমি কখনো ফ্যামিলির কথার বাহিরে কথা বলিনি। শুধু ওর ক্ষেত্রে আমি অনেক কিছুই করতে বাধ্য হয়েছি। যখন দেখলাম আব্বু আমার কথায় রাজি হচ্ছে না তখন সুইসাইড করার ও চেষ্টা করেছি। যখন দু'দিন হাসপাতালে থেকে বাহিরে যাই আব্বু আমার লাইফ-এর কথা ভেবে হা বলতে বাধ্য হয়। তখন ও আর আমার সাথে যোগাযোগ করছে না। আমার কান্নাকাটি দেখে ফ্যামিলি থেকে ওদের বাসায় গেলে ও আমার সম্পর্কে যা-তা বলে- অর্থহীন কথা সব। আমার ফ্যামিলি আমাকে খুব ভালো করেই চেনে, শুধুমাত্র মারুফ আর ওর কথা আমার ভালো লেগেছে বলেই ওর সাথে এতোটা মিশেছি। আমাদের এলাকায় যথেষ্ট সম্মান আছে, আজ ওর জন্য মানুষের কাছে ছোট হতে হলো। ও কিভাবে একটা মেয়েকে এতো বড় ধোকা দিতে পারে। ওর যদি মনে প্রতারণা-ই ছিলো কেনো আমার জীবনটাকে মাঝ পথে থামিয়ে দিলো। আমি কখনও কোনো ছেলের সাথে তেমন সম্পর্ক করিনি যাতে ফ্যামিলি'র সামনে হাত জোর করতে হয়, আজ ওর জন্য আমার সব কূল হারাচ্ছি। ওতো মজা পাচ্ছে, আমি প্রতিনিয়ত ধুঁকে মরছি। আমি মেনে নিতে পারছি না। আমার ওরে ভালো লেগেছে তবুও চুপ ছিলাম, ও আমাকে বাধ্য করেছে ফ্যামিলিকে রাজি করাতে। কি করবো, ওরে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি ও আমার মুখোমুখি কথা বলতে রাজি না আর যুক্তিযুক্ত একটা প্রমাণ ও দিচ্ছে না। স্যার! এমতাবস্থায় আমি উক্ত বিষয়টির কি প্রতিকার পেতে পারি তা জানিয়ে আমাকে কৃতজ্ঞ পাশে আবদ্ধ করবেন।
1 Answers
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy