4 Answers

আরবি দোয়া : «رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي». বাংলা উচ্চারণ : রব্বিগফির লী, রব্বিগফির লী। বাংলা অর্থ : বাংলা অর্থ : হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। 
সুত্র: ইন্টারনেট + সহজ নামাজ শিক্ষা(মাওলানা জুবায়ের সাহেব।
2837 views Answered

আল্লাহুম্মাগ ফিরলি ওয়ার হামনি ওয়াহদ্বীনি ওয়ার যুকনি। অর্থ: হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও,আমার উপর রহম প্রদান করো,আমাকে দ্বীন ইসলামের উপর অটল রাখো,এবং আমার রিজিকজে তুমি প্রশস্ত করে দাও।

2837 views Answered

★ দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দোয়া ★ 

১. رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي 

উচ্চারণ: রব্বিগফির লী, রব্বিগফির লী 

অর্থ: হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন।

 সূত্র: আবূ দাউদ ১/২৩১, নং ৮৭৪; ইবন মাজাহ্‌ নং ৮৯৭। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ১/১৪৮। . 


২. اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَاجْبُرْنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي، وَارْفَعْنِي 

উচ্চারণ: আল্লা-হুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়াজবুরনী, ওয়া‘আফিনি, ওয়ারযুক্বনী, ওয়ারফা‘নী 

অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন 

সূত্র: হাদীসটি নাসাঈ ব্যতীত সুনান গ্রন্থগারগণ সবাই সংকলন করেছেন। আবূ দাউদ, ১/২৩১, নং ৮৫০; তিরমিযী, নং ২৮৪, ২৮৫; ইবন মাজাহ, নং ৮৯৮। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/৯০; সহীহ ইবন মাজাহ ১/১৪৮। (উপরের দুটি দোয়ার মধ্যে যে কোনো একটি আপনি পড়তে পারেন।) সহায়িকা: দোআ ও যিকির (হিসনুল মুসলিম)

2837 views Answered

আল্লাহুম্মাগ ফিরলি, ওয়ারহামনী, ওয়াহদ্বীনি, ওয়ার যুকনি, ওয়া আফানি।

2837 views Answered

Related Questions

Next steps