নামাজ সর্স্পকে জানতে চাই?
আমি প্রায় ২ বছর ধরে নামাজ পরিতে পারি নি। আমি এখন তা আদায় করতে ছাই। আমি এখন কিভাবে তা আদায় করতে পারি।কি ভবে নিয়ত করব।শুধু কি ফরজ নামাজ কি আদায় করব না সুন্নত ও আদায় করতে হবে
4 Answers
এমন নিয়ম নাই যে এত রাকাআত কাজা সালাত আদায় কর । তবে আল্লাহর কাছে খাছ নিয়্যতে তওবা পড়েন যেন পরর্বতী কোন নামাজ কাজা না হয় বা একেবারেই বাদ না হয় আশা করি বুঝেছেন
আপনি নামাজ শুরু করলে ফরজ সুন্নত দুইটাই আদায় করা ভালো | নামাজের নিয়ত, সূরা সবকিছু বিস্তারিত জেনে নিয়ে নামাজ শুরু করা ভালো | এর জন্য নামাজ শিক্ষা বইটা আপনার উপকারে আসতে পারে |
আপনি যদি নামায পড়তে চান। তাহলে অবশ্যই ফরজ ও সুন্নত উভয় নামায পড়তে হবে। আর আপনি নামায শিখার জন্য "নূরানী নামায শিক্ষা " ড. মাওলা মুহাম্মদ আব্দুল মুমিন সিরাজী রচিত বইটা কিনুন। খুব সহজে নামায শিখতে পারবেন। আর বর্তমানে নামাযের নিয়তের জন্য, এভাবে নিয়ত করতে পারেন। আমি চার রাকাত ফরজ বা সুন্নত নামায আদায়ের জন্য নিয়ত করছি, আল্লাহু আকবার।
কাযা নামাজ তো স্বাভাবিক নামাজের মতই আদায় করতে হয়। তবে নিয়তটা এভাবে করতে পারেন, আমার জীবনের কাযা হওয়া প্রথম জোহরের নামাজ পড়ছি। প্রত্যেক নামাজের ক্ষেত্রে এভাবে নিয়ত করা যেতে পারে। আর সুন্নাত নামাজের কোনো কাযা হয় না। তাই সুন্নাত নামাজের কাযা করতে হবে না। শুধু ফরজ ও ওয়াজিবের কাযা করতে হবে।