1 Answers
মুখে ভালোবাসার কথা বললেই ভালোবাসা পাওয়া যায় না। প্রতিদিনের একটু একটু আদর যত্নই ভালোবাসা বাড়িয়ে দেয় অনেক খানি। তাই জীবন সঙ্গীর মন জিতে নিতে চাইলে প্রতিদিন সঙ্গীর সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখা জরুরী। উপহার দিন সঙ্গীর মন জিতে নিতে চাইলে সঙ্গীকে মাঝে মাঝে উপহার দেয়া উচিত। পৃথিবীর সব মানুষই জীবন সঙ্গীর কাছ থেকে উপহার আশা করে। প্রতিদিন কিছু না হোক একটি ফুল নিয়ে তো চমকে দিতে পারেন। জীবন সঙ্গীর পছন্দের সুন্দর পোষাক পরুন এবং সুগন্ধি ব্যবহার করুন। নিজেকে গুছিয়ে রাখলে সঙ্গীর মন জিতে নিতে পারবেন খুব সহজেই। সঙ্গীর পরিবারের যত্ন নিন একটি মানুষকে জীবন সঙ্গী করা মানে নতুন একটি পরিবারের সাথে আত্মীয়তা হওয়া। আপনার জীবন সঙ্গীর সব চাইতে কাছের মানুষ তো তারাই। তাই আপনার জীবন সঙ্গীর মন জিতে নিতে চাইলে তার পরিবারের সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখুন। তাদের বিপদে আপদে সব সময় তাদেরকে সাহায্য করুন। তাহলে আপয়ান্র জীবন সঙ্গীর মন জিতে নিতে পারবেন সহজেই। সঙ্গীকে স্বাধীনতা দিন একজন মানুষকে জীবন সঙ্গী করা মানেই তার জীবনের সমস্ত স্বাধীনতা ছিনিয়ে নেয়া নয়। আপনার জীবন সঙ্গীকে যথেষ্ট পরিমাণে স্বাধীনতা দিন। তাকে তার নিজস্ব জগতটাকে উপভোগ করতে দিন। সারাক্ষণ তার পিছে পিছে না থেকে তাকে তার মত করে জীবনটাকে উপভোগ করতে দিন মাঝে মাঝে। তাহলে আপনার সঙ্গীর মন জিতে নিতে পারবেন আপনি। এছাড়া আপনি সর্বদা তার ছোট খাটো বিষয়ে প্রসংসা করুন। তার সুন্দের্যের বর্ণনা করুন। যেমনঃ চোখ, নাক, মুখ। তার চোখে চোখ রেখে ভবিৎষত পরিকল্পনার কথা বলুন। এগুলো কারলেই হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy