আইকিউ:- বন্ধু কে জিনিস টি কীভাবে পাঠাতে হবে?

আপনি আপনার বন্ধুকে একটি গুরুত্বপূর্ণ জিনিস পাঠাতে চাচ্ছেন। জিনিসটি এতই গোপন যে আপনি চান না যে এটি অন্য কেউ দেখুক। আপনার কাছে একটি বাক্স এবং একটি তালা আছে। কিন্তু তালাটির চাবি আপনার বন্ধুর কাছে নেই। তাই আপনি যদি জিনিসটি বাক্সে ভরে তালা লাগিয়ে পাঠিয়ে দেন, আপনার বন্ধু জিনিসটি দেখতে পারবে না। আবার আপনি যদি চাবিটি বাক্সের সাথে পাঠিয়ে দেন তাহলে যে কেউ বাক্স খুলে জিনিসটি দেখতে পারবে।
তাহলে আপনি আপনার বন্ধুকে জিনিসটি কিভাবে পাঠাবেন?
2737 views

4 Answers

একবারে পাঠানোর কোন উপায় দেখছি না । এই পদ্ধতি অনুসরণ করা যায়ঃ প্রথমে আমি বাক্সটিকে শুধুমাত্র তালা দিয়ে চাবিটি আমার কাছে রেখে বাক্সটি পাঠিয়ে দেব । আমার বন্ধুর কাছে এটি পৌছালে সে বাক্সে আরো একটি নতুন তালা দিয়ে চাবিটা তার কাছে রেখে বাক্সটা আবার আমার কাছে পাঠাবে । এবার বাক্সটা আমার কাছে পৌছলে আমি শুধুমাত্র আমার কাছে রক্ষিত চাবি দিয়ে আমার তালাটি খুলব । এরপর আবার বাক্সটিকে পাঠিয়ে দেব বন্ধুর কাছে । তার কাছে পুনরায় বাক্সটি পৌছালে সে তার দেয়া তালাটি চাবি দিয়ে খুলে বাক্সের গোপন জিনিসটি বের করে নেবে ।

2737 views Answered
প্রথমে তালা দিয়ে বন্ধুর কাছে বাক্সটি 
পাঠাতে হবে চাবি ছাড়া। বাক্স বন্ধুর 
কাছে পৌছাবার পর চাবিটি তাকে
 পাঠিয়ে দিতে হবে।
2737 views Answered
প্রথমে একটি বাক্সে জিনিস টি ভরবেন। তারপর বাক্সটিতে একটি পাসওয়ার্ড সহ তালা লাগিয়ে পাঠিয়ে  দিবেন তারপর পাসওয়ার্ড টি আপনার বন্ধু কে ফোন করে বলে দিবেন।।।।।। simple



2737 views Answered

গোপন জিনিসটি বাক্সে রেখে তালা দিয়ে আপনার বন্ধুকে পাঠিয়ে দিন। তারপর আপনার বন্ধু তালাটা ভেঙে গোপন জিনিসটি দেখবে। ব্যাস হয়ে গেল...!

2737 views Answered

Related Questions

Next steps