জামাতে শরীক হওয়ার নিয়ম?

জামায়াতে শরীক হলাম এমন অবস্থায় ঐ রাকাত পরেই বৈঠকে বসলেন তখন আমার করণীয় কি শুধু আত্তাহীয়াতু পড়তে হবে?? এবং বাকি নামাজ কিভাবে পড়বো বৈঠকের করণীয় একটু গুছিয়ে বলবেন।
2865 views

2 Answers

জমাতের শেষ বৈঠকে যদি শরিক হন সেক্ষেত্রে নিয়ত বেধে চুপচাপ বসে থাকতে হবে। ইমাম সাহেব সালাম ফেরালে তখন বাকী নামাজ একাকী শেষ করতে হবে সাধারণ নিয়মে।
 ৪ রাকাত নামাজে ২য় বৈঠকে জমাতে শরিক হলে তখন সবার মতো আপনিও আত্তাহিয়াতু পড়বেন।
2865 views Answered

ইমাম সাহেব বৈঠকে থাকাবস্থায় আপনি যদি জামাতে শরিক হন, তাহলে আপনিও তাকবীর বলে বৈঠকে বসে যাবেন। বৈঠকে বসে তাশাহহুদ পড়বেন। যদি এটা প্রথম বৈঠক তথা তিন বা চার রাকাতি নামাজের দ্বিতীয় রাকাতের বৈঠক হয়, তাহলে তাশাহহুদের পর বাকি নামাজে ইমামের অনুসরণ করবেন। আর যদি এটা শেষ বৈঠক হয়, তাহলে তাশাহহুদ পড়ে ইমামের সালামের অপেক্ষা করবেন। ইমামের সালামের পর আপনি তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন। এরপর (প্রথম বৈঠক হওয়া বা শেষ বৈঠক হওয়া) উভয় অবস্থায় সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে সুরা ফাতেহা পড়বেন। এরপর একটি সুরা মিলাবেন। বাকি নামাজ অন্যান্য নামাজের মতোই সম্পন্ন করবেন। [সূত্র: ফাতাওয়া কাসিমিয়া : ৭ : ১৪৬; ফাতাওয়া হিন্দিয়া : ১ : ১৪৯; ফাতাওয়া মাহমুদিয়া; হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ...]

2865 views Answered

Related Questions

Next steps