2 Answers

নামায চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে সালাম দেয়া যাবেনা।

2824 views Answered

আমরা বহু মসজিদে লক্ষ্য করি যে, মসজিদে ঢুকলেই সালাম দেয়া হয়। হ্যাঁ, এক মুসলমান আরেক মুসলমানকে সালাম তো দিতে হবে। কিন্তু যেটা দেখা যায় তাহল, কেউ মসজিদে থাকুক, চাই না থাকুক- একটা সালাম দিয়ে দেয়। এ ধরনের সালাম দেয়া উচিত নয়।

তবে মসজিদে প্রবেশের সুন্নাত হিসেবে আমরা সালাম দিতে পারি। আর এ সালাম নামায চলাকালীন অবস্থায়ও দিতে হয় এবং এ সালাম হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হয়। উদাহরণস্বরূপ-

মসজিদে প্রবেশের সময় প্রথমে বিসমিল্লাহ বলে সালাত ও সালাম পেশ করে মসজিদে প্রবেশের দুআ পড়তে হয়। এখানে যে সালাম পেশ করা হল সেটা হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর পেশ করা হল এবং তা নামায চলাকালীন সময়ও প্রদান করতে হয়।

2824 views Answered

Related Questions

Next steps