পাপ করেছি কি ভাবে মুক্তি পাব?
3 Answers
যদি খুব বেশি খারাপ কাজ করে থাকেন...তাহলে আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চান আর তাকে বলুন কোনোদিন কোন খারাপ কাজ করবো না । এবং প্রতিদিন নামাজের পরে কেঁদে কেঁদে আল্লাহকে বলেন , তিনি সব গুনাহ মাফ করে দিবেন। ইনশাল্লাহ...!!!
কোন পাপ করলে তওবা করতে হয়, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেন। তওবা করার নিয়ম হল,
যদি আপনার কৃত পাপ কাজটি কোন বান্দার হক সংক্রান্ত হয়ে থাকে, তাহলে প্রথমত তার নিকট ক্ষমা চাইতে হবে। এরপর সেই গুনাহ সম্পর্কে মনে মনে লজ্জিত হতে হবে এবং পরবর্তীতে আর কখনো না করার অঙ্গিকার করতে হবে। এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।
আর পাপ কাজটি যদি আল্লাহর হক সংক্রান্ত হয়, তাহলে সর্বপ্রথম সেই হক আদায় করতে হবে। যেমন নামায ছুটে গেলে তা কাযা করে নিতে হবে। এরপর মনে মনে লজ্জিত হতে হবে এবং আগামীতে কখনো এ পাপে লিপ্ত না হওয়ার ব্যাপারে অঙ্গিকারাবদ্ধ হতে হবে। সবশেষে কায়মনোবাক্যে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে।
উপরোক্ত কাজগুলো করলে আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy