পরোদোষে অন্নেষন নয়,আত্বদোষ উপেক্ষায় আজকের সবচেয়ে বড় বিপত্তি এর বিপক্ষে বিতর্কের কিছু কথা?
1 Answers
...আমাদের আজকের বিতর্কের বিষয় হল- "পরদোষ অন্বেষণ নয়; আত্মদোষ উপেক্ষাই আজকের সবচেয়ে বড় বিপত্তি।" এর বিপক্ষে আমার অবস্থান। অর্থাৎ, আমার দাবি হল- "আত্মদোষ উপেক্ষা নয়; পরদোষ অন্বেষণই আজকের সবচেয়ে বড় বিপত্তি।" আমি এই দাবির স্বপক্ষে কিছু যুক্তি উল্লেখ করছি: . আমাদের এই পৃথিবী কিছু ধারাবাহিকতা ও পর্যায়ক্রম অনুযায়ী চলে। সেই ক্রমটা হল- ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র। এই ক্রমকে সামনে রেখে আমরা দেখব, পরদোষ অন্বেষণই সবচেয়ে বড় বিপত্তি। . ব্যক্তি: মানুষের ব্যক্তি জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই, পরস্পর ভ্রাতৃত্ববোধ ও বিশ্বাস আমাদের ব্যক্তি জীবনকে সুন্দর ও সুষ্ঠু করে। এর বিপরীতে যদি একে অন্যের দোষ খুঁজতে সবাই ব্যস্ত হয়ে পড়ে, তাহলে স্বাভাবিক জীবন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। পরদোষ অন্বেষণ লেগে থাকলে মানুষ নিজের কাজই করতে পারবে না। সমাজের দিকে তাকালে দেখা যায়, যারা পরদোষ অন্বেষণ করে না, নিজের কাজে ব্যস্ত থাকে, তারাই সফল হয়। অপরদিকে যারা পরদোষে লিপ্ত থাকে, তারা নিজের কোনো কাজও ঠিকমতো করতে পারে না এবং সমাজেও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই পরদোষ চর্চার কারণেই সমাজে মারামারি, হানাহানি লেগে থাকে। মানুষ নিজের উন্নতি করতে পারে না। তার মূল্যবান সময় অন্যের দোষ চর্চায় ব্যয় করে। ফলে দেশেরও উন্নতি হয় না। তাই পরদোষ অন্বেষণই আজকের সবচেয়ে বড় বিপত্তি। . সমাজ: পূর্বোক্ত ব্যক্তি জীবনের আলোচনায় সমাজেরও কিছু দিক ওঠে এসেছে। মানুষ পরদোষ চর্চায় লিপ্ত থাকলে সমাজে মারামারি, হানাহানি লেগেই থাকবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কেউ কাউকে বিশ্বাস করবে না। সমাজের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। প্রত্যেকে একে অন্যের দোষ চর্চায় লিপ্ত থাকলে সামাজিক কাজসমূহ আটকে যাবে, সমাজের উন্নয়ন থেমে যাবে। তাই পরদোষ অন্বেষণই আজকের সবচেয়ে বড় বিপত্তি। . রাষ্ট্র: রাষ্ট্রের ক্ষেত্রেও পরদোষ চর্চাই সবচেয়ে বড় বিপত্তি। বিষয়টা স্পষ্ট। আজ দেখা যায়, প্রধান দুটি দলই পাল্টে পাল্টে ক্ষমতায় যায়। আর একে অন্যের দোষ চর্চা করতে করতে নিজেদের মেয়াদ শেষ করে ফেলে। রাষ্ট্রের উন্নয়নের কোনো খেয়ালই থাকে না। এক দল অপর দলের বিরুদ্ধে বিষোদগার করে, দোষচর্চা করে। ফলে অপর দল আবার ওই দলের দোষ চর্চা করে! এভাবেই পুরো সময়টা কাটিয়ে দেয়। আর এসব দোষ চর্চা থেকেই হিংসা, মারামারি, গুম, খুন ইত্যাদির জন্ম হয়। ফলে হাজারো রাজনীতিবিদ ও তরুণ ছেলেরা ধ্বংসের সম্মুখীন হয়। দেশ অচল হয়। উন্নতি থেমে যায়। পরদোষ অন্বেষণ না করে যদি সবাই দেশের জন্য কাজ করত, তাহলে দেশের উন্নয়ন কেউ টেকাতে পারত না। কিন্তু এই পরদোষ অন্বেষণের ফলেই দেশের বারোটা ববেজে যাচ্ছে। তাই পরদোষ অন্বেষণই আজকের সবচেয়ে বড় বিপত্তি। এটা সবাই পরিত্যাগ করলে ইনশাআল্লাহ সমাজের উন্নতি এবং দেশের উন্নতি হবেই!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy