প্রতিদিন বদহজম। মানসিকভাবে ভেঙ্গে পড়েছি?

বয়স ১৯। স্বাভাবিকভাবে, খাওয়ার পর পেট ভরা লাগে এবং এর থেকে এনার্জি পাওয়া যায়। কিন্তু আমার ক্ষেত্রে, খাওয়ার মাত্র ১০-২০ মিনিটের মধ্যে পেট খালি হয়ে যায় এবং অস্বস্থি বোধ আরম্ব হয়। তলপেটে সামান্য জ্বালা হয়। খাবার থেকে সামান্যতম এনার্জিও পাই না। ঘরেই শুয়ে নয়ত বসে থাকি। মুখে নোংরা একটা স্বাদ অনুভব করি প্রায়সময়। চিকন আর দূর্বল হয়ে পড়েছি। সমাধান না পেলে আত্মহত্মা করব।
2954 views

1 Answers

বদহজমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়ঃ

১) আদা

পাচক রস ও এনজাইমের প্রবাহকে উদ্দীপ্ত করতে পারে আদা। তাই বদহজমের সমস্যা দূর করার জন্য আদা অনেক কার্যকরী, বিশেষ করে অতিরিক্ত খাওয়ার ফলে সৃষ্ট বদহজমের ক্ষেত্রে ভালো প্রতিকার আদা। অনেক বেশি খেয়ে ফেলার পরে আদার টুকরায় লবণ ছিটিয়ে নিয়ে চিবাতে থাকুন। খেতে পারেন ১ কাপ আদা চা অথবা ১ কাপ কুসুম গরম পানিতে ১ চামচ মধু ও ২ চামচ আদার রস মিশিয়ে পান করতে পারেন।

২) বেকিং সোডা

পাকস্থলীর এসিডের পরিমাণ বৃদ্ধি পেলেও হতে পারে বদহজম। এই সমস্যা দূর করার জন্য সবচেয়ে সহজ ও কার্যকরী প্রতিকার হচ্ছে বেকিং সোডা যা অ্যান্টাসিডের মত কাজ করে। এজন্য আধা গ্লাস পানিতে আধা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করুন।

৩) জিড়া

প্রাচীন কাল থেকেই হজমজনিত সমস্যা দূর করার কাজে আয়ুর্বেদিক প্রতিকার হিসেবে ব্যবহার হয়ে আসছে জিরা। অগ্নাশয়ের এনজাইম নিঃসরণকে উদ্দীপিত করে হজমে সহায়তা করে জিরা। ১ চামচ ভাঁজা জিরা ১ গ্লাস পানিতে মিশিয়ে পান করুন। ১ গ্লাস ঘোলের মধ্যে ১ চামচের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ ভাঁজা জিরা ও সম পরিমাণ গোলমরিচের গুঁড়া মিশিয়ে পান করুন।

৪) পুদিনা চা

রিচ ফুড খাওয়ার পরে ১ কাপ পুদিনা চা বা ক্যামোমিল চা বা গ্রিনটি পান করলে হজমে সাহায্য করে।

2954 views Answered

Related Questions

Next steps