হস্তমৈথুন থেকে বাচঁতে চাই?

আমার বয়স ২৬ বছর, টাকার অভাবে বিয়ে করতে পারছি না। আমি গতো ১০ বছর যাবৎ গড়ে প্রতিদিন ৪-৫ বার হস্তমৈথুন করি। একদিন হস্তমৈথুন করতে না পারলে আমি পাগল হয়ে যাই, আমি সেক্স ভিডিও দেখে ও কল্পনায় বেশী হস্তমৈথুন করে থাকি। হস্তমৈথুনের কারনে আমি জীবনে কিছু করতে পারছি না, আমি ২৪ ঘন্টার ১৮ ঘন্টাই বিছানায় শুয়ে থাকি হস্তমৈথুনের জন্য। আমি অনেক চেষ্টা করেছি, অনেক হোমিও/এ্যালোপ্যাথি ঔষদ খেয়েছি, কোন কাজ হয় না। মোট কথা, আমি ১ দিন না খেয়ে থাকতে পারবো কিন্তুু ১ দিনে কমপক্ষে ৩ বার হস্তমৈথুন ছাড়া থাকতে পারবো না। আশ্চর্যের ব্যাপার হলো এতো হস্তমৈথুনের করেও আমার শরীর স্বাভাবিক এবং সুস্থ, গায়ে বেশ শক্তিও আছে। তবে সমস্যার ভিতরে দেখি, আমার মাথার সামনের দিকে টাক পড়ে যাচ্ছে এবং মাঝেমাঝে চোখে ঝাপসা দেখতে পাই, আর আমার চোখদুটো এতোটাই গর্তে ঢুকে গেছে যা কেউ দূর দেখে দেখতেই পায় না। দুই চোখের গর্তে ২ টা করে রাজহাসের ডিম রাখার মতো যায়গা আছে। উল্লেখ যে আমার স্মরনশক্তি এতোটাই কম যে, সকালের কথা বিকালে ভুলে যাই। এমতাবস্তায় আমি কি করে সঠিক পথে আসতে পারি, নাকি আমার আার ভালো পথে ফিরে আসার পথ নাই, দয়াকরে সঠিক পরামর্শ দিয়ে আমাকে কেউ বাচাঁন।
#হস্তমৈথুন
2732 views

1 Answers

আপনি হস্তমৈথুন না ছাড়লে সমস্যা গুলোর

সমাধান হবেনা, কোন ঔষধ খেলে হস্তমৈথুন

বন্ধ করা যায় না, বরং উল্টো যৌন ক্ষমতা

কমে যাবে, আপনার উচিত এখন সাইকোলজি

ডাক্তারের পরামর্শ নেওয়া, কারণ আপনার

মানসিক অবস্থা খুব খারাপ।



হস্তমৈথুন ছাড়তেঃ

=>নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগান।


=>ধর্মীয় অনুশাসন মেনে চলুন।


=>নিজেকে বুঝাান, এটি ক্ষতিকর


=>যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের নিয়ে বা পর্ণ মুভি বা চটি নিয়ে বেশি আলোচনা করে, তাদেরকে এড়িয়ে চলুন।


=>যখন দেখবেন খুব বেশি হস্তমৈথুন করতে ইচ্ছে হচ্ছে এবং নিজেকে সামলাতে পারছেন না, বাইরে বের হয়ে জোরে জোরে হাঁটুন বা জগিং করুন।


=>ভিডিও গেম খেলতে পারেন। এটাও হস্তমৈথুনের কথা ভুলিয়ে দেবে।


=>হস্তমৈথুনে চরম ভাবে এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না, ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশুনা করতে পারেন। লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন।


=>সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারেই এড়িয়ে চলবেন। এধরনের কোন শব্দ বা মন্তব্য শুনবেন না।


=>ছোট ছোট টার্গেট সেট করুন। ধরুন প্রথম টার্গেট টানা দুইদিন হস্তমৈথুন করবেন না। দুইদিন না করে পারলে ধীরে ধীরে সময় বাড়াবেন।


=>বাথরুম শাওয়ার নেয়ার সময় হস্তমৈথুনের অভ্যাস থাকলে দরজা খোলা রেখে তোয়ালে জড়িয়ে গোসল করুন, এবং যত তাড়াতাড়ি সম্ভব বাথরুম থেকে বের হয়ে আসতে চেষ্টা করুন।


=>যখনি মনে সেক্সুয়াল চিন্তার উদয় হবে, তখনই অন্য কিছু নিয়ে চিন্তা করবেন।

2732 views Answered

Related Questions

Next steps