আমি লিঙ্গের দৈর্ঘ্য সম্পর্কে জানতে চাই?

আমার লিঙ্গের দৈর্ঘ্য ৪.০ ইঞ্চি । অপরদিকে আমার বন্ধুর লিঙ্গের দৈর্ঘ্য ৬.০ ইঞ্চি। আমি এটা নিয়ে খুব মানুষীক দুশ্চিন্তাতে ভুগচ্ছি। ডক্টার কে জিজ্ঞেস করলাম, ডাক্টার বল্ল "তেল মালিশ করলে তুমার লিঙ্গটা ৬.০ ইঞ্চি হয়ে যাবে।" কিন্তু ইন্টারনেটের বিভিন্ন তথ্যে জানা যাচ্ছে "তেল মালিশ করে লিঙ্গের দৈর্ঘ্য বাড়ানো যাই না।" এখন আমি জানতে চাই কোনটা সঠিক?

আর আমি কী এখন নিরুপায় এবং বিয়ে করতে পারব না?

3234 views

3 Answers

মানুষের লিঙ্গের আকারটা মূলত জিন, বংশ ও শরীরের আকৃতির ওপর নির্ভর করে থাকে।

সে হিসেবে কারো লিঙ্গ বড় লম্বা, আবার কারো ছোট খাটো হয়ে থাকে। এটা স্বাভাবিক।

গবেষণায় প্রমাণিত হয়েছে, কোনো পুরুষের লিঙ্গ কমপক্ষে সাড়ে তিন ইঞ্চি হলেই নারী সঙ্গীকে তৃপ্তি দিতে সক্ষম। সে জায়গায় আপনার যেহেতু চার ইঞ্চি আছে, তাই কোনো সমস্যা নেই। আপনার টেনশন করার কিছু নেই।

এক্ষেত্রে লিঙ্গের আকার বড় হওয়া মূখ্য বিষয় নয়। স্থায়িত্ব ও টেকনিকই হল আসল। আর বন্ধুরটা নিয়ে টেনশন করারও কিছু নেই।

উক্ত ডাক্তারের কথা ঠিক নয়। যদিও কিছু কিছু পদ্ধতিতে সামান্য পরিমাণ লম্বা করা সম্ভব, তবুও সেগুলো বেশ কষ্ট ও সময়সাধ্য ব্যাপার। তাই ওসব কথায় কান দেবেন না।

আপনার লিঙ্গের আকার যথেষ্ট আছে। টেনশন করার কিছু নেই। আপনি সুস্থ এবং বিয়ে করতে পারবেন। অযথা কারো উল্টাপাল্টা কথায় কান দেবেন না। 

3234 views Answered

একজন পূর্ণ বয়স্কলোকের পুরুষাঙ্গের আকার স্বাভাবিক ও সুপ্ত অবস্থায় ৩-৪ ইঞ্চি পর্যন্তলম্বা থাকে এবং এর পরিধি বা ঘের প্রায় ২-৩ ইঞ্চির মত চওড়া থাকে। কিন্তু সেক্স উত্তেজনার সময় এবং যৌনমিলনের সময় এটি উত্থিত বা উত্তেজিত হয় এবং শক্ত ও মোটা হয়এবং আকারে বৃদ্ধি পেয়ে ৫-৭ ইঞ্চি পর্যন্ত হয় এবং এর পরিধিটিও বৃদ্ধি পায় অর্থাৎ অনেকটা মোটা হয়প্রায় ৩-৫ ইঞ্চির মত।তবে পুরুষদের লিঙ্গের স্বাভাবিক আকার সবার বেলায় সমান নয়। ক্ষেত্র বিশেষে এটি কমবেশি ছোট বড়, মোটা,চিকন হয়। তবে সুখেরকথা লিঙ্গের এই ছোটবড় মাপের জন্য যৌনক্ষমতা বা ভিরিলি সুখ, যৌন আরাম এবং সন্তান উৎপাদনের ক্ষমতা বা ফার্টিলিটির সাথে তেমন কোনো আহামরি সম্পর্ক বা যোগসূত্র নেই।অনেকের মাঝে এরকম ভ্রান্ত ধারণা আছে যে,পুরুষাঙ্গের আকৃতি কিছুটা ছোট হলে তারা হয়ত সেক্সুয়াল লাইফে সেটিসফাইডহতে পারবেন না। তাই অনেক সময় এরকম ভাবনার বশবর্তী হয়ে তারা নান মানসিক চাপ, মানসিক অশান্তি, ভয় ও অহেতুক দুশ্চিন্তায় ভুগতে থাকেন। কিন্তু এটা ঠিক নয়।

3234 views Answered

আসলে লিঙ্গ বড় করার অনেক ঔষুধ পাবেন কিন্ত

সেগুলো কোন কাজের না

পুরুষের লিঙ্গের স্বাভাবিক সাইজ হলো

3.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি 

তাই আপনি কোন চিন্তা করবেন না

আপনি বিয়ে করতে পারবেন 

3234 views Answered

Related Questions

Next steps