এইডসের লক্ষন কি এইটা?
আমি প্রায় ১ বছর ৭ মাস আগে কন্ডম ইউস করে সেক্স করেছিলাম হোটেলে।
হঠাৎ ভয়ের কারনে কিছুদিন আগে ৩ টা জায়গায় রক্ত পরীক্ষা করালাম,যথাক্রমে সিলেট ওসমানী, রেড ক্রিসেন্ট অ্যান্ড ইনবে সিনাতে। সব রিজাল্ট নেগেটিভ এসেছে আল্লাহ্রর রাহমতে।
কিন্তু আমার এক বন্ধু বললো এইডস হলে নাকি বগলের নিচে ব্যাথা করে!
আর আমারো আজ সকালে ঘুম থেকে উঠার পর ডান বগলের নিচে মৃদু ব্যাথা করছে।
খুব ভয়ে আছি ভাইরা। এইটাকি এইডসের লক্ষণ?
2888 views
1 Answers
আপনি অযথাই ভয় পাচ্ছেন।
যেহেতু রক্ত পরীক্ষায় এইচআইভি নেগেটিভ এসেছে, তাই চিন্তার কিছু নেই। আপনার বন্ধুর কথা সম্পূর্ণ ভুয়া।
ডাক্তারি পরীক্ষার পর আর সন্দেহ করার কিছু নেই। নিশ্চিন্তে থাকুন।
ব্যথা মানুষের যে কোনো অঙ্গে, যে কোনো সময় হতে পারে। তাই বলে সেটাকে এইডস বলার কোনোই যৌক্তিকতা নেই।
2888 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy