সকাল বেলা এবং বিকাল বেলা সূর্যকে বড় দেখা যায় কেন?
2 Answers
সকালবেলা এবং বিকেলবেলা অন্য সময়ের তুলনায় সূর্যকে বড় দেখা যায়। কারণ, সকালে ও বিকেলে সূর্যের আলো ও তাপ আমাদের পর্যন্ত কম পৌঁছে। এতে কম আলোর কারণে আমাদের চোখ ধাঁধিয়ে যায় না। ফলে আমরা সূর্যকে বড় আকারে দেখতে পাই। কিন্তু দুপুর বা অন্য সময় এর বিপরীত। কারণ, ওই সময় সূর্যের আলো ও তাপ প্রখর থাকে। এতে আমাদের চোখ ধাঁধিয়ে যায়, আমরা সূর্যের প্রতি ভালো করে তাকাতে পারি না। ফলে ওই সময় সূর্যকে আমরা তার আসল আকৃতিতে দেখতে পারি না; বরং ছোট আকারে দেখি!
এটা আমাদের মস্তিষ্কের ভুল।
সূর্যের আকার সকাল-দুপুর-বিকেল সর্বদা একই থাকে। কিন্তু সমান দুটি বস্তুর মধ্যে দূরে অবস্থানরত বস্তুটি আমাদের নিকট বড় মনে হয়।
সকাল এবং বিকেলের সূর্য পর্যবেক্ষক থেকে অপেক্ষাকৃত দূরে অবস্থান করে, তাই ঐসময় একে দুপুরের সূর্যের তুলনায় বড় মনে হয়।
এই বিভ্রান্তিটি Ponzo Illusion নামে পরিচিত।
নিচের চিত্রটি লক্ষ করুন-
যেকোনো সাধারণ মানুষ প্রথম দর্শনে বলবে ডানের রেখাটি বামেরটার চেয়ে বড়, কিন্তু আসলে দুটিই সমান। ঠিক এই ইল্যুশনটিই আমাদের চোখে সকাল-বিকালের সূর্য দুপুরের চেয়ে বড় ভাবতে বাধ্য করে, একই ঘটনা চাঁদের ক্ষেত্রেও ঘটে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy