আমার কি আর্মি হওয়ার যোগ্যতা আছে...?
স্যার,আপনার ইমেল টা আমি পেয়েছি,কিন্তু
আপনি বলেছেন সর্ব্বনিম্ন উচ্চতা লাগে ৫ ফুট ৬"
কিন্তু এবার যে জয়েন বাংলাদেশ আর্মি লিফলেট
বের করেছে তার মধ্যে দেওয়া আছে যে উচ্চতা ১.৬৩
মিটার(৫ ফুট ৪ ইন্চি)।আর আমি এবার ভোকেশনাল
থেকে এস,এস,সি পরীক্ষা দিয়েছি।সার আগে
আমি বি,ন,সি,সি ক্যাডেট ছিলাম,কিন্তু জি,এস,সি
পরীক্ষা জন্য ক্যাম্পে যেতে পারিনি স্যার।স্যার
আমার স্বপ্ন আমি বড় হয়ে আর্মিতে যোগ দিবো,
আমার দেশকে রক্ষা করবো,প্লিজ স্যার আমি এখন কি করবো?
2 Answers
বিস্তারিত নিচে দেয়া আছে
যোগ্যতা : সৈনিক পদে সাধারণ ট্রেডে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা এবং কারিগরি ট্রেডে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাধারণ ট্রেডের পুরুষ প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর নারীদের ক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। অন্য দিকে কারিগরি ট্রেডে পুরুষ প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ (চালকের ক্ষেত্রে যেকোনো বিভাগ) থেকে জিপিএ ৩.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বয়স : প্রার্থীর বয়স হতে হবে সাধারণ ট্রেডের জন্য ১৭ থেকে ২০ বছর। কারিগরি ট্রেডের ক্ষেত্রে ১৭ থেকে ২১ বছর।
শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি অথবা ১১০ পাউন্ড হতে হবে। এ ছাড়া বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। আর নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের নারী প্রার্থীর জন্য ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৭ কেজি অথবা ১০৪ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। উভয় প্রার্থীকে অবশ্যই অবিবাহিত ও সাঁতার জানতে হবে।
আবেদনের পদ্ধতি : আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে এসএমএস ও অনলাইনের মাধ্যমে। আবেদনযোগ্য প্রার্থীদের প্রথম ৭৬ হাজার ২৪০ জন পুরুষ এবং পাঁচ হাজার ১২০ জন নারী প্রার্থীর এসএমএস গ্রহণ করা হবে। অতিরিক্ত প্রার্থীদের সব শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তী ব্যাচের জন্য সংরক্ষণ করা হবে। প্রার্থীরা টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএস করে আবেদন ফি জমা দেয়ার পর প্রার্থী একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে http://sainik.teletalk.com.bd অথবা www.joinbangladesharmy.mil.bd-এ লগইন করে আবেদন ফরম পূরণ করলে সাথে সাথে প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রিন্ট করে নিতে পারবেন। পরীক্ষার স্থান ও তারিখ প্রার্থীকে ভর্তি পরীক্ষার ৭২ ঘণ্টা আগে টেলিটক কর্তৃক এসএমএসের মাধ্যমে জানানো হবে। আর বিএনসিসি, সেনা সন্তান ও কারিগরি ট্রেডে আগ্রহী প্রার্থীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ‘সেনা সদর, এজি শাখা, পিএ পরিদফতরের নামে সোনালী ব্যাংক, ঢাকা সেনানিবাস করপোরেট শাখা’-এর অনুকূলে ১৫০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিয়ে আর্মস/সার্ভিসেস সেন্টার থেকে নির্দিষ্ট তারিখে ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহ ও পূরণ করতে হবে। এরপর ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।
উপজাতীদের জন্য উচ্চতা ৫.৪।সাধারণ দের ৫.৬।বয়স ১৭-২০। অক্টোবর থেকে সৈনিক পদে ২০১৮ ব্যাচের বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ হবে। পত্রিকায় শর্তসূমহ আপনার জন্য প্রজোয্য হলে অনলাইনে আবেদন করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy