গরমে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার উপায় কী?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
4807 views

1 Answers

গরমে অনেকরই ত্বক নষ্ট হয়ে যায়। এর ফলে ত্বকের উজ্জ্বলতাও নষ্ট হয়ে যায়। কেননা অতিরিক্ত দাবদাহে ত্বক পুড়ে গিয়ে ত্বকে কালচে ভাব তৈরি করে। এর জন্য প্রয়োজন বিশেষ পরিচর্যার। যা যা করবেন : - গোলাপজলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ও সামান্য কর্পূর মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকে সবচেয়ে ভালো টোনার হিসেবে কাজ করে। টোনিং সুস্থ ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। - কলা, নারিকেলের দুধ এবং মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকে ময়েশ্চরাইজারের কাজ করে এবং ত্বকের বলিরেখা ও চোখের নিচের কালো দাগ দূর করে। - এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এই প্যাক খুব দ্রুত ত্বককে উজ্জ্বল করে। - অ্যালোভেরার সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান। এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বক নরম ও মসৃণ করে। - মেকআপের আগে একটি টিস্যু অথবা পাতলা কাপরে নিয়ে ৩০ মিনিট মুখে ভালো করে ঘষুন। এতে মেকআপের পর ত্বক বেশি ঘামাবে না। - প্রতিদিন ছয় থেকে আট গ্লাস পরিমাণ পানি পান করুন। - জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকুন। ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন।

4807 views Answered

Related Questions

Next steps