1 Answers

তায়াম্মুম এর শারয়ী নিয়মঃ প্রথমে তায়াম্মুমের নিয়ত করে (মনে মনে করলেই যথেষ্ট) , বিসমিল্লাহ বলে উভয় হাত মাটিতে মারবে। অতঃপর তাতে ফুঁ দিয়ে মুখমন্ডল ও উভয় হাতের কব্জি পর্যন্ত উপরিভাগ মাসাহ করবে। হাদীছে এসেছে, ﻋَﻦْ ﺳَﻌِﻴْﺪِ ﺑْﻦِ ﻋَﺒْﺪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﻗَﺎﻝَ ﺟَﺎﺀَ ﺭَﺟُﻞٌ ﺇِﻟَﻰ ﻋُﻤَﺮَ ﺑْﻦِ ﺍﻟْﺨَﻄَّﺎﺏِ ﻓَﻘَﺎﻝَ ﺇِﻧِّﻲْ ﺃَﺟْﻨَﺒْﺖُ ﻓَﻠَﻢْ ﺃُﺻِﺐِ ﺍﻟْﻤَﺎﺀَ ﻓَﻘَﺎﻝَ ﻋَﻤَّﺎﺭُ ﺑْﻦُ ﻳَﺎﺳِﺮٍ ﻟِﻌُﻤَﺮَ ﺑْﻦِ ﺍﻟْﺨَﻄَّﺎﺏِ ﺃَﻣَﺎ ﺗَﺬْﻛُﺮُ ﺃَﻧَّﺎ ﻛُﻨَّﺎ ﻓِﻲْ ﺳَﻔَﺮٍ ﺃَﻧَﺎ ﻭَﺃَﻧْﺖَ ﻓَﺄَﻣَّﺎ ﺃَﻧْﺖَ ﻓَﻠَﻢْ ﺗُﺼَﻞِّ، ﻭَﺃَﻣَّﺎ ﺃَﻧَﺎ ﻓَﺘَﻤَﻌَّﻜْﺖُ ﻓَﺼَﻠَّﻴْﺖُ ﻓَﺬَﻛَﺮْﺕُ ﻟِﻠﻨَّﺒِﻲِّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓَﻘَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇِﻧَّﻤَﺎ ﻛَﺎﻥَ ﻳَﻜْﻔِﻴْﻚَ ﻫَﻜَﺬَﺍ ﻓَﻀَﺮَﺏَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑِﻜَﻔَّﻴْﻪِ ﺍﻷَﺭْﺽَ ﻭَﻧَﻔَﺦَ ﻓِﻴْﻬِﻤَﺎ ﺛُﻢَّ ﻣَﺴَﺢَ ﺑِﻬِﻤَﺎ ﻭَﺟْﻬَﻪُ ﻭَﻛَﻔَّﻴْﻪِ - সাঈদ ইবনু আব্দুর রহমান (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)- এর নিকট এসে বলল, আমি নাপাক হয়েছি, কিন্তু পানি পেলাম না। এসময় আম্মার ইবনু ইয়াসার ওমর (রাঃ)-কে স্মরণ করিয়ে দিয়ে বললেন, আপনার কি স্মরণ নেই যে, এক সফরে আমি ও আপনি উভয়ে ছিলাম। উভয়ে নাপাক হয়েছিলাম, কিন্তু আপনি পানির অভাবে ছালাত আদায় করলেন না, আর আমি মাটিতে গড়াগড়ি দিলাম এবং ছালাত আদায় করলাম। অতঃপর এক সময় আমি এটা নবী করীম (ছাঃ)-এর নিকট বিবৃত করলাম। তিনি বললেন, তোমার জন্য এরূপ করাই যথেষ্ট ছিল। এই বলে তিনি স্বীয় হাতের করদ্বয় যমীনের উপর মারলেন এবং উভয় হাতে ফুঁ দিলেন। অতঃপর উভয় হাত দ্বারা মুখমন্ডল ও দু’হাতের কব্জি পর্যন্ত মাসাহ করলেন। [বুখারী, ‘তায়াম্মুমের জন্য মাটিতে হাত মারার পর উভয় হাতে ফুঁ দেওয়া’ অনুচ্ছেদ, হা/৩৩৮, বঙ্গানুবাদ, তাওহীদ পাবলিকেশন্স ১/১৭২।] অন্যত্র রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ﺇِﻧَّﻤَﺎ ﻛَﺎﻥَ ﻳَﻜْﻔِﻴْﻚَ ﺃَﻥْ ﺗَﻘُﻮْﻝَ ﺑِﻴَﺪَﻳْﻚَ ﻫَﻜَﺬَﺍ، ﺛُﻢَّ ﺿَﺮَﺏَ ﺑِﻴَﺪَﻳْﻪِ ﺍﻷَﺭْﺽَ ﺿَﺮْﺑَﺔً ﻭَﺍﺣِﺪَﺓً ﺛُﻢَّ ﻣَﺴَﺢَ ﺍﻟﺸِّﻤَﺎﻝَ ﻋَﻠَﻰ ﺍﻟْﻴَﻤِﻴْﻦِ ﻭَﻇَﺎﻫِﺮَ ﻛَﻔَّﻴْﻪِ ﻭَﻭَﺟْﻬَﻪُ. ‘তোমার পক্ষে এরূপ করাই যথেষ্ট ছিল। এই বলে তিনি তাঁর উভয় হাত একবার মাটিতে মারলেন এবং বাম হাত দ্বারা ডান হাত মাসাহ করলেন। অতঃপর মুখমন্ডল ও উভয় হাতের কব্জি পর্যন্ত তার উপরিভাগ মাসাহ করলেন’। [ মুসলিম, ‘তায়াম্মুম’ অধ্যায়, হা/৮৪৪।]

4624 views

Related Questions