1 Answers

যদিও শরীরের বাইরে এইচআইভি কিছুক্ষণ বেঁচে থাকে, তবু বাইরে থেকে ছলকে পড়া রক্ত, বীর্য বা দেহনিঃসৃত অন্যান্য তরলের সংস্পর্শে এসে এই সংক্রমণ হয়েছে বলে জানা যায় না৷ কেউ অল্প পরিমাণ সংক্রামিত রক্তের সংস্পর্শে এলেই যে সংক্রামিত হবে, এমন কোন মানে নেই৷ বিজ্ঞানীরা একমত হয়েছেন, যে, এইচআইভি বাইরের পরিবেশে বেশিক্ষণ বাঁচেনা, কাজেই বাইরে থেকে এই সংক্রমণের সম্ভাবনা প্রায় শূন্য৷ গবেষণাগারে পরীক্ষার অসম্পূর্ণ ও ভুল কিছু তথ্য মানুষের মনে অকারণ আশঙ্কা সৃষ্টি করেছে৷

2563 views

Related Questions