1 Answers
আসলেই, শীতের সময় ব্যথা একটু বেশি লাগে | কিন্তু একটু ভালো করে চিন্তা করে দেখুন, যদি আপনি শীতের সময় ব্যাডমিন্টন খেলে একটু ঘেমে উঠেন, তাহলে কিন্তু আর সেই ব্যথাটা লাগে না | এ থেকেই বুঝতে পারছেন, ব্যথা বেশি লাগার কারণ হলো শরীরের তাপমাত্রা কমে যাওয়ার জন্য যেসব পরিবর্তন আসে | যেমন শীতের সময় শরীরের রক্ত চলাচল কমে যায়, আর সে জন্য শরীরের চামড়া একটু চেপে বসে (যে কারণে শীতের সময় অনেক কে একটু শুকনো লাগে) - এই চামড়ার চাপ এবং শীত, দুইটা মিলে শরীরের নার্ভ অনেক বেশি সেনসিটিভ হয়ে উঠে | তার উপর শীতের সময় সারা শরীর একটু আরষ্ট থাকে - এক জায়গায় ব্যথা লাগলে আশেপাশের নার্ভ গুলোকেও উত্তেজিত করে - আর এই জন্য ব্যথা বেশি লাগে | আর তাই প্রথমে বলেছিলাম যে শরীর যদি একটু গরম হয়ে উঠে তবে সেই ব্যথাটা আর লেগে না, কারণ শরীরের আরষ্ট ভাব টা কেটে উঠে আর সারা শরীরের তাপমাত্রাও বেড়ে উঠার জন্য নার্ভ গুলোর সেনসিটিভিটি কমে যায় |
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy