1 Answers
রক্তে হিমোগ্লোবিনের অভাব হলে এনিমিয়া হয়৷ বিভিন্ন কারণে হিমোগ্লোবিনের ঘাটতি হতে পারে৷ যেমন কোনো কারণে বেশি রক্তপাত হলেও হিমোগ্লোবিন কমে যায়৷ সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দ্রুত ঐ হিমোগ্লোবিন সংশ্লেষিত হয় এবং রক্তপাতের কিছুদিনের মধ্যেই পুনরায় হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক হয়ে আসে৷ কিন্তু খাদ্যে কিছু কিছু পুষ্টি উপাদানের যেমন আয়রন, প্রতিন, ফলিক এসিডের অভাব ঘটলে হিমোগ্লোবিন ও রক্তের লোহিত কণিকার সংশ্লেষণে সমস্যা হয় এবং এনিমিয়া দেখা দেয় যা আপনাআপনি সারে না৷। এনিমিয়াকে প্রতিরোধ করতে হলে লোহা, প্রোটিন, ফলিক এসিড ও ভিটামিন সি ও বি-১২ আছে এমন খাবার খেতে হবে৷ ডিম, কলিজা, ডাল, বাদাম, ছোলা, কচুশাক, আমলকি, পেয়ারা, টমেটো, কমলা ইত্যাদি খাওা যেতে পারে এনিমিয়া প্রতিরধ করতে।
3925 views
Answered