1 Answers
ভিটামিন সির অভাবে স্কার্ভি রোগ হয়৷ এই রোগ হলে দাঁতের মাড়ি ফুলে যায়, রক্ত পড়ে ও দাঁত নড়বড়ে হয়ে যায়৷ ভিটামিন সির অভাবে হাত-পায়ের গিঁটে ব্যথা হয এবং শরীরে কোন ক্ষত হলে সহজে সারতে চায় না৷ শিশুদের মধ্যে ভিটামিন সির অভাব প্রায়ই দেখা দেয়৷ ভিটামিন সির প্রধান উৎস হলো শাকসবজি ও টক জাতীয় ফলমূল৷ যেমন পাতাবহুল শাকসবজি, কাচাঁমরিচ, বাঁধাকপি, টমেটো, আমলকি, পেয়ারা, লেবু, আমড়া, বাতাবি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়৷ সাধারণত রান্নার তাপে অধিকাংশ ভিটামিন নষ্ট হয়ে যায় তাই কাঁচাফল ও সালাদ খাওয়া ভালো৷
3258 views
Answered