1 Answers
প্রাথমিক ভাবে, আপনার চিকিৎসক আপনার অবস্থার সম্পূর্ণ চিকিৎসাগত ইতিহাস ও উপসর্গগুলি জানতে চাইতে পারেন। এরপর শারীরিক পরীক্ষাও করা হয়। চিকিৎসাগত ইতিহাস, ব্যক্তির বয়স, এবং শারীরিক পরীক্ষার ফলাফল প্রভৃতি বিচার করে চিকিৎসক টেস্ট করতে দিতে পারেন, যার মধ্যে আছে: রক্ত পরীক্ষার মাধ্যমে রক্ত-অক্সিজেন মাত্রা দেখা অ্যালার্জি টেস্ট বুকের এক্স-রে থ্রোট সোয়াব ( গলার পিছন থেকে নমুনা সংগ্রহ করে তা সংক্রমণের টেস্টের জন্য পাঠানো) বডি প্লেথিসমোগ্রাফি ডিফিউশন টেস্ট পালমোনারি ফাংশন টেস্ট অভ্যন্তরীণ কারণগুলির তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন। এরমধ্যে আছে অ্যান্টিবায়োটিক, ডায়ইউরেটিক, প্রদাহ উপশমকারী ওষুধ, স্টেরোয়েড, প্রভৃতি। শ্বাস কষ্টের চিকিৎসার জন্য অন্যান্য উপায়গুলি হল: ঠোঁট-কুঁচকে শ্বাস নেওয়া এই পদ্ধতিতে, একজন ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হয় নাক বা মুখ দিয়ে নিঃশ্বাস নিতে, ঠোঁট এমন অবস্থায় রেখে যাতে মনে হয় শিস দেওয়া (ঠোঁট-কুঁচকে রেখে) হচ্ছে, একই ভাবে শ্বাস ছাড়া হয় যাতে ফুসফুসে বাতাস ভরা যায়। পজিশনিং এই পদ্ধতি সাধারণত ব্যবহার করা হয় যদি শ্বাস নিতে অসুবিধা হয়, কারণ পেশীগুলি যখন বিশ্রামে থাকে তখন শ্বাস নিতে সুবিধা হয়। এটা সাধারণত সিঁড়ি চড়ার সময় করা হয়ে থাকে। এই পদ্ধতিতে,যা করা হয়ে থাকে: দেওয়ালে ঠেস দিয়ে বিশ্রাম নেওয়ার পর, আপনাকে সামনের দিকে ঝুঁকতে হবে হাত উরুর ওপর রেখে, এতে আপনার বুক ও কাঁধের বিশ্রাম হবে। এভাবে, সেগুলি বিশ্রামে থাকা অবস্থায়, আপনার শ্বাস নিতে সুবিধা হবে। ঠোঁট-কুঁচকে শ্বাস নেওয়া যেতে পারে তখন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy