1 Answers
রোগ নির্ণয় করার জন্য, ডাক্তার আপনাকে জিজ্ঞাসা করতে পারেন, গত কয়েকদিনে আপনি কি কি খেয়েছেন এবং আপনি কি এমন কোনো জিনিসের সংস্পর্শে এসেছিলেন যাতে আপনার শরীরের কোনও উন্মুক্ত ক্ষতস্থান দিয়ে এই রোগজীবাণু শরীরে প্রবেশ করতে পারে। ডাক্তার নিস্তেজ স্বর, পেশীর দূর্বলতা, ঝুঁকে পড়া চোখের পাতা অথবা পক্ষাঘাত হয়েছে কি না, তা পরীক্ষা করতে পারেন। নাবালকদের ক্ষেত্রে, ডাক্তার জানতে চাইতে পারেন যে শিশুটি মধু জাতীয় কিছু খেয়েছে কি না অথবা কোষ্ঠকাঠিন্য এবং আলস্যভাব আছে কিনা। এরপর ডাক্তার, পরীক্ষাগারে রক্ত, মল, বমি প্রভৃতি পরীক্ষা করতে বলতে পারেন এই বিষ আছে কি না তা জানতে। এই পরীক্ষার ফলাফলগুলি জানতে বেশ কয়েকদিন লাগতে পারে, তাই, যদি আপনার ডাক্তার সন্দেহ করেন যে আপনার বটুলিজম হয়েছে, তাহলে তিনি সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করতে পারেন, ডাক্তার বিশেষ কিছু পরীক্ষা করতে বলতে পারেন, যেমন: ব্রেন স্ক্যান সুষুম্নাকাণ্ডের রসের পরীক্ষা স্নায়ু এবং পেশীর কার্যকলাপের পরীক্ষা বটুলিজমের চিকিৎসার জন্য যে ওষুধ ব্যবহার করা হয় তাকে অ্যান্টিটক্সিন বলে। অ্যান্টিটক্সিন বটুলিজম টক্সিনকে প্রতিরোধ করে, যাতে পরবর্তীকালে স্নায়ুর আর ক্ষতি না করতে পারে। যাইহোক, যে ক্ষতি আগে হয়ে গেছে অ্যান্টিটক্সিন তা সারাতে পারে না। অনেক সময়, খাদ্যবাহিত বটুলিজমের ক্ষেত্রে, ডাক্তার বমি হওয়ার জন্য বা পেট পরিষ্কার হওয়ার জন্য ওষুধ দিতে পারেন। বটুলিজমের দ্বারা ক্ষতস্থান সংক্রামিত হলে, ডাক্তার ঐ স্থানের শরীরকলা সার্জারির মাধ্যমে বাদ দিতে পারেন এবং অ্যান্টিবায়োটিক দিতে পারেন। যদি আপনার শ্বাসকষ্ট হয়ে থাকে শ্বাসযন্ত্র সংলগ্ন পেশীতে পক্ষাঘাত হওয়ার কারণে, ডাক্তার আপনাকে ভেন্টিলেটরে রাখতে পারেন যতক্ষণ না বিষের প্রভাব কম হচ্ছে আর আপনি নিজে থেকে শ্বাস নিতে পারছেন। কথা বলার ক্ষমতা ফিরে আসার জন্য, ঠিকভাবে খাবার গিলতে পারার জন্য, আর রোগের কারণে হওয়া অন্যান্য সমস্যাগুলি কমানোর জন্য থেরাপির প্রয়োজন হতে পারে। 5 থেকে 10% ক্ষেত্রে মৃত্যু হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy