আমার বতর্মান বয়স ১৮ বছর, আমি প্রায় ২ বছর থেকে খুব নিম্ন পদে একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করতেছি।  এখানে আমাকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করানো হয়,
যেমনঃ গাড়ি লোড-আনলোড, ঝাড়ু দেয়া, জাহাজ লোড-আনলোড, স্যারদের পানি এনে দেয়া, গাড়িতে মালামাল আসলে আনলোড হওয়ার পর সেগুলা স্টোরে ঠিকঠাক মতো রাখা, ইত্যাদি ইত্যাদি। আবার ডিউটি সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

আর কোনো  কাজে ভুল-ত্রুটি হলে গালি-গালাজ তো আছেই।
এখন বলতে পারেন, আমি তাহলে এই কাজ ছেড়ে অন্য কোনো কাজে যাচ্ছি না কেন?
আসলেই আমি যেতে চাই, কিন্তু পারি না,
কারন, আমার আমার টাকা নাই, ছোটবেলা থেকেই মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, বন্ধু খুবই কম ছিলো, আত্বীয় স্বজন খুব একটা মুল্য দিতে চায়না।
SSC পাস করার পরে এইতো এক ভাইয়ের সহযোগিতায় এই চাকরিতে আসা।
বন্ধুগুলো অনেকেই ঢাকায় আছে, অনেক বন্ধু খুব ভালো ভালো যায়গায় চাকরি পাইছে, তাদেরকে এখানে আমি কি করি এগুলো বিস্তারিত বলছি, তারা তাদের মতো হয়তো চেষ্টা করতেছে,

আমি চাচ্ছি যে, আমিও তাদের মতো করে ভালো কোনো একটা চাকরি করবো..!
এভাবে এখানে আর মানুষের গালি -গালাজ শুনতে  ভালো লাগে না।

আমার এখন কি করা উচিত...?
সবাই দয়া করে জানাবেন.......

1638 views

1 Answers

একটা জিনিস বুঝতে হবে। আপনি কিন্তু বর্তমানে একটি সমস্যার মধ্যে আছেন। সমস্যার সমাধান করতে হলে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। আপনি চান না উক্ত স্থানে কাজ করতে এবং আপনার কাজের বয়স ২ বছর। তাহলে উক্ত এলাকাতে আপনার চেনাজানা অনেক মানুষ ই আছে ধরে নেওয়া যায়। আমার মতে আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার পরিচিত যারা আছে তাদের কে আপনার সমস্যার কথা টা বলুন। বিশেষ করে যারা বড় পদে চাকুরী করে তাদের কে বিষয় টি জানান।আশা করছি কোন একটা সমাধান অবশ্যই হবে। 

আবার আপনি এটাও বললেন আপনার কিছু বন্ধু ঢাকাতে চাকুরী করে তারা নিজেদের মত করে চেষ্টা করছে ভালো কিছু করার। ভালো কিছু করার আগে সব থেকে বেশি প্রয়োজন পায়ের নিচের মাটিটা শক্ত করে নেওয়া। আপনার যে বন্ধু গুলা ভালো কিছু করার জন্য চেষ্টা করছে তারা কিন্তু হুট করেই ভালো কিছুর জন্য চেষ্টা করছে না। তারা আগে নিজেদের পায়ের নিচের মাটি শক্ত করে নিয়েছে তার পর নিজেরে একা একা দাঁড়াতে চেষ্টা করছে। আপনাকেও ঠিক তাই করতে হবে। হুট করে ঢাকাতে না যেয়ে এখন যেখানে আছেন সেখানে থেকেই বন্ধুদের সাথে অন্য চাকুরির জন্য আলোচনা করুন বন্ধুদের বলে রাখুন কোন সুযোগ পেলে যাতে আপনাকে জানাই। 


চেষ্টা করুন ভালো কিছু হবে ইন শা আল্লাহ্।                             

1638 views

Related Questions