1 Answers
নিয়ত আরবী শব্দ। যার অর্থ হল, ইচ্ছা বা সংকল্প। আর ইচ্ছার স্থান হচ্ছে অন্তর। তা মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই।
নামাযের মধ্যে নিয়ত করা প্রায় সব ওলামায়ে কেরামের ঐকমত্যে বিদআত। কারণ, নিয়তের জন্য কোনো শব্দ রাসূল (সা.) শিক্ষা দিয়ে যাননি। হাদিসের মধ্যে কোনো শব্দ সাব্যস্ত হয়নি। এমন কোনো বিধান নেই যে এই বাক্যগুলো পড়ে নিয়ত করতে হবে।
নিয়তটা হচ্ছে অন্তরের সংকল্পের বিষয়, মুখে উচ্চারণ করার বিষয় না। সালাতের ইচ্ছাপোষণ করা যে, আপনি জানাযার ফরজে কিফায়া নামাজ চার তাকবিরের সাথে মৃত ব্যক্তির (পুরুষ/মহিলা) জন্য দোয়া করার উদ্দেশ্যে আদায় করছেন এটাই নিয়ত। এটা হলো একেবারে অন্তরের বিষয়, এটি মুখে উচ্চারণ করার বিষয় নয়।
ভাই নিয়ত তো হল অন্তরের ইচ্ছা ও সংকল্পের নাম। তবুও আপনার আগ্রহের জন্য নিম্নে আরবি নিয়ত উল্লেখ করছি। তবে নিয়তের কোন রেফারেন্স নেই।
نَوَيْتُ اَنْ اُوَدِّيْ لِلّٰهِ تَعَالٰى اَرْبَعَ تَكْبِرَاتٍ صَلْوَةِ الْجَنَازَةِ فِرْضِ الْكِفَايْةِا لثَّنَاءُ لِلّٰهِ تَعَالٰى وَالصَّلَوةُ عَلٰى النَّبِي وَالدُّعَاءُ لِهَذَا الْمَيْتِ اِقْتَدَيْتُ بِهَذَاالاِمَامِ مُتَوَجِّهًا ا لٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفِةِ اَللهُ اَكْبَر.
বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন উওয়াদ্দিয়া লিল্লাহি তা’আলা আরবা’আ তাকবীরাতিন সালাতিল জানাযাতি ফারদিল কেফাইয়তি আছ্ছানাউ লিল্লাহি ওয়াস সালাতু আলান্নাবীয়্যি ওয়াদ্দু’আউ লিহাযাল মাইয়্যিতি ইক্বতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি-আল্লাহু আকবার।
নিম্নে জানাযার নামাযের নিয়ম উল্লেখ করা হল।
১. প্রথম তাকবীরের পর ছানা পড়া,
২. দ্বিতীয় তাকবীরের পর দরূদ পড়া,
৩. তৃতীয় তাকবীরের পর জানাযার দুআ পড়া,
৪. চতুর্থ তাকবীরের পর সালাম ফিরানো।
হাত উঠানো : জানাযা নামাযে শুধু প্রথম তাকবীরে হাত উঠাবেন এছাড়া আর কোন তাকবীরে হাত ওঠানোর বিধান নেই। আর ইমাম হয়ে নামায পড়াতে চাইলে মৃত ব্যক্তি পুরুষ, মহিলা, বালেগ, নাবালেগ কিনা জানিয়ে দিবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy