রমজান মাসে ছোলা আর ইসুবগুলির ভুসি কিভাবে খাবো?
ভাই আমি নিয়মিত সকালে খালি পেটে ইসুবগুলির ভুসি আর কাঁচা ছোলা খাই। কিন্তু রমজান মাসে কিভাবে খাবো নাকি খাবো না, পরামর্শ দিন? খেলে কখন খেলে ভালো হয়?
2 Answers
আপনি যদি রোজা রাখেন তাহলে ছোলা রাতে ভিজিয়ে সেহরির সময় যখন উঠবেন তখন ব্রাশ করে খেয়ে নিবেন।
ইসুবগুলের ভুশি রাতে ভিজিয়ে না রেখে তখনি আধা গ্লাস পানি দিয়ে খেয়ে নিবেন। ছোলা খাওয়ার পর।
ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য।
ভাই আমিও ছোলা খাই সকালে খালিপেটে। আসলে আমরা অনেকেই সকালে খালিপেটে ছোলা, কাচা বাদাম,ইসুবগুলের শর্বত, ও ইত্যাদি মিশ্রণ এর শর্বত খেয়ে থাকি।
কিন্তু রমজান মাসে রোজা থাকা কালিন এসব কখন কিভাবে খাবো তা হয়তো আমরা অনেকেই জানি বা জানি না।
যাইহোক আপনি ছোলা ও ইসুবগুলের শর্বত খান সকালে খালিপেটে তাইতো, আপনি সেহরির সময় ছোলা ও ইসুবগুলের ভুসি ভিজিয়ে রাখবেন আলাদা আলাদা পাত্রে। এবং ইফতার এর সময় রোজা ভেঙ্গে প্রথমে শর্বত গুলো খাবেন এবং কাচা ছোলা গুলো চিবিয়ে খেয়ে পানি খেয়ে প্রয়োজনীয় ইফতার গুলো করবেন। এছাড়াও আপনি ইফতার এর সময় আরো শর্বত খেতে পারেন যেমন গরমে জুসি,গুলকোজ এর শর্বত খেতে পারেন।
এছাড়াও আপনি ইফতার এর সময় ভিজিয়ে রাখা ছোলা সিদ্ধ করে মুড়ি দিয়ে ভুনা করে বুন্দিয়া বা জিলাপি, খেজুর,পিয়াজু, বেগুনি চপ, এসব দিয়ে ইফতার সাজাতে পারেন।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy