2 Answers
সাধারনত প্রশ্নের উত্তর দিয়ে গিফট পাওয়া যায়।
বিস্ময়ে জানার জন্য প্রশ্ন করুন। সাথে যেসকল প্রশ্ন প্রকাশিত হচ্ছে সেগুলো ভাল করে খেয়াল করে পড়ুন। পড়ে যদি মনে হয় প্রশ্নটির একটি সুন্দর উত্তর আপনি যানেন তাহলে আর দেরি না করে সুন্দরভাবে উত্তর লেখা শুরু করুন। যথেষ্ঠ পরিমান তথ্যসহকারে নির্ভুল বানানে, সার্থক বাক্য দিয়ে একটি সুন্দর উত্তর দিতে পারলেই আপনি গিফট পেতে পারেন। তবে এক্ষেত্রে অনুগ্রহ করে কপি পেস্ট করবেন না। তবে নিজের উত্তরের যথার্ততা প্রকাশ করতে আপনি সপক্ষে লিংক ব্যবহার করতে পারেন। আর হ্যা এক কথায় উত্তর হয় এমন প্রশ্নে সঠিক উত্তর দিলেও গিফট পাওয়া যাবেনা। সাধারনত ব্যাখ্যামূলক প্রশ্ন যেখানে বহু তথ্যের দরকার হয় তেমন প্রশ্নেই বেশি গিফট পেতে পারেন যদি সুন্দরভাবে উত্তর দিতে পারেন। উত্তরের মান অনুযায়ী ১,২,৩ চকলেট বা কফি বা আইসক্রিম বা বার্গার পেতে পারেন।
তবে হ্যা আপনি গিফট নিবেনই নিবেন এই মনভাব থেকে যেকোন প্রশ্নের উত্তর না করে গিফটের কথা না ভেবে যে প্রশ্নের উত্তর জানা আছে সেই গুলোর উত্তর দিন।
উত্তর না জানা সত্তেও যদি কপি পেস্ট বা অনেকটা অন্যের উত্তর মডিফাই করে না বুঝে উত্তর করলে প্রথম হয়ত কিছু গিফট পেতেই পারেন কিন্তু তা পরবর্তী সময়ের জন্য ভাল হয়না। এক সময় দেখবেন নিজে নিজেই আউট হয়ে যাবেন।
কাজেই নিজের সর্বোচ্চ জ্ঞান দিয়া উত্তর করে আমাদেরও জানাতে সাহায্য করুন। এটাই হবে উত্তমাশা।
bissoy.com এ আপনি অন্যের প্রশ্নে বাংলা ভাষায় সঠিক ও মানসম্মত উত্তর প্রদান করেন তাহলে উপহারসরূপ/গিফট এর সমতল্য অর্থ পাবেন। যেমন :- উত্তর মানসম্মত ও সঠিক হলে (চকলেট, কফি,আইস-ক্রিম,বার্গার) উপহার হিসেবে দিতে পারে আপনার উত্তরে যার সমতুল্য অর্থ (৩,২৫,৫০,৮০টাকা) একাউন্ট এ জমা হবে।
- চকলেট ৩ টাকা
- কফি ২৫ টাকা
- আইসক্রিম ৫০ টাকা
- বার্গার ৮০ টাকা
যদি আপনার কোন উত্তরে আইসক্রিম গিফট করে তাহলে আপনার বিস্ময়ের একাউন্ট এ ৫০ টাকা জমা হবে।
এবং আপনার একাউন্ট এ সর্বোনিম্ন ১১৫ টাকা থাকলে ১০০ টাকা রকেট এ নিতে পারবেন। অর্থাৎ ১৫% ভ্যট কাটবে।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy